নেতৃত্ব পেয়ে একাই অনুশীলনে সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫৮ ১৫ আগস্ট ২০২২
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। আসন্ন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটিকে সামনে রেখে রোববার একাই অনুশীলন করলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচ শেষে ছুটিতে আছেন বাংলাদেশ দলের কোচিং স্টাফ। নিজ নিজ দেশে অবস্থান করছেন রাসেল ডোমিঙ্গো, অ্যালান ডোনাল্ড, জেমি সিডন্সরা। এরা ফিরলেই এশিয়া কাপের অনুশীলন শুরু করবে টিম টাইগার্স। তবে তাদের অপেক্ষায় বসে থাকেননি টি-টোয়েন্টির নতুন অধিনায়ক।
স্থানীয় সময় বেলা ১০টার দিকে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন সাকিব। প্রথমে জিম সেশন করেছেন লাল সবুজদের দুই ফরম্যাটের অধিনায়ক। পরবর্তীতে রানিং করতে দেখা গেছে সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।
সাকিবের আগেভাগেই অনুশীলন শুরু করার যথেষ্ট কারণ আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের পর থেকেই ক্রিকেটের বাইরে আছেন এই তারকা অলরাউন্ডার। দল জিম্বাবুয়ে সফরে গেলেও পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছেন তিনি। তাই এশিয়া কাপের আগে নিজেকে ফিট করে তুলতেই একা অনুশীলনের উদ্যোগ নিয়েছেন মাগুরার এই ক্রিকেটার।
এবারের এশিয়া কাপে সাকিবের দিকে বাড়তি নজর থাকবে সবার। কারণ আসন্ন টুর্নামেন্টে এই তারকার কাঁধে নেতৃত্বভার তুলে দিয়েছে বিসিবি। যদিও এই সম্ভাবনা হারিয়ে যেতে বসেছিল বেটউইনার ইস্যুতে।
অনলাইন ভিত্তিক একটি বেটিং প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক থাকা এই ওয়েবসাইটের শুভেচ্ছাদূত হয়েছিলেন সাকিব। শেষ পর্যন্ত দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আদেশে সে চুক্তি থেকে সরে আসেন সাকিব।
এবারের এশিয়া কাপেই নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষেই এই মাইলফলক স্পর্শ করবেন সাকিব। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ-তে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















