নেপালকে হারিয়ে আবারো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩৭ ৩১ অক্টোবর ২০২৪
সাফ নারী চ্যাম্পিয়নশিপে আরো একবার বাংলাদেশের শ্রেষ্ঠত্ব। ফলে এবারো হতাশাকে সঙ্গী করলো নেপাল। ফাইনালে স্বাগতিকদের ২–১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা। এর আগে, ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর ষষ্ঠ নারী সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলার বাঘিনীরা।
বুধবার (৩০ অক্টোবর) কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালি গোলরক্ষকের ভুলে দ্বিতীয় মিনিটেই তহুরার সামনে সুযোগ এসেছিল। তবে সাইড পোস্টে লেগে ফেরত আসে তহুরার শট। এতে অল্পের জন্য গোলবঞ্চিত হয় বাঘিনীরা।ম্যাচের দশম মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ পেয়েছিল নেপাল। তবে আমিশার ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শট পোস্টে লাগলে বেঁচে যায় বাংলাদেশ।
২৪তম মিনিটে মাসুরার দূর থেকে নেওয়া শট নেপালের গোলরক্ষক আনজিলাকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি। পাল্টা আক্রমণে রূপনার ভুলের পরও বেঁচে যায় বাংলাদেশ। সাবিত্রা শট নেওয়ার আগেই সেটি ক্লিয়ার করেন লাল-সবুজের ডিফেন্ডার।
এর ২ মিনিট পর নেপালের আমিশা আরেকটি দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু ঠিকঠাক বল নিয়ন্ত্রণে নিতে পারেননি এই ফরোয়ার্ড। রক্ষণে দৃঢ়তা এ যাত্রায়ও রক্ষা পায় বাংলাদেশ। ম্যাচের ৩৩তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি–কিক পায় বাংলাদেশ। তবে বারের অনেক ওপর দিয়ে চলে যায় মারিয়ার নেওয়া শট।
৩৫তম মিনিটে নেপালের ভুলে ফের সুযোগ পেয়েছিলেন মনিকা। এবারো পোস্টের ওপর দিয়ে চলে যায় বল। ম্যাচের ৪১তম মিনিটে কর্নার পেয়েছিল বাংলাদেশ। সাবিনার নেওয়া শটে সুযোগ আসলেও সেটি কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত কোন গোল না হওয়ায় গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। দারুণ এক আক্রমণে নেপালের রক্ষণভেদ করেন মনিকা চাকমা। তবে ৩ মিনিটের মধ্যেই সমতায় ফেরে স্বাগতিকরা। বাংলাদেশের রক্ষণের ভুলে গোল করে দলকে সমতায় ফেরান আমিশা।
ম্যাচের ৬৭তম মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ এক শট নেন মারিয়া। তবে দুর্দান্ত ক্ষিপ্রতায় তার সেই শট ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক আঞ্জিলা। সেখান থেকে পাওয়া কর্নারও কাজে লাগাতে পারেনি বাংলার মেয়েরা। অন্যদিকে ৭১তম মিনিটে প্রতি–আক্রমণে কাছাকাছি গিয়েও গোল পায়নি স্বাগতিকরা।
ম্যাচের ৮১তম মিনিটে আবারো গোলের দেখা পায় লাল-সবুজেরা। বাঁ-প্রান্ত থেকে দারুণ এক শটে নেপালি গোলরক্ষককে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন ঋতুপর্না চাকমা। এই গোলেই শিরোপা ধরে রাখার স্বপ্ন আবারো বুনে বাংলাদেশ। এরপর আর কোনো বিপদ হতে দেয়নি বাংলার মেয়েরা। আর শেষ বাঁশি বাজতেই গ্যালারিকে স্তব্ধ করে উল্লাসে ফেটে পড়েন সাবিনা-সাগরিকারা। আবারো সেই নেপালকে হতাশায় ভাসিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব বজায় রাখলো বাংলাদেশ।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















