পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া, শেষ মুহূর্তে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০৯ ১৯ নভেম্বর ২০২৪
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের দলগুলো মোটামুটি নিশ্চিত ছিল। তবে ‘এ‘ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠতে এক পয়েন্টের প্রয়োজন ছিল ক্রোয়েশিয়ার। যদিও প্রতিপক্ষ ছিল আগেই টিকিট নিশ্চিত করা পর্তুগাল। তাই কাজটা বেশ কঠিন ছিল ক্রোয়েশিয়ার জন্য।
তবে সেই কঠিন কাজ করেই নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে ক্রোয়েটরা। এদিকে রাতের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে নাটকীয় জয় পেয়েছে স্পেন।
সোমবার (১৮ নভেম্বর) ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে যায় ক্রোয়েশিয়া। ৩৩তম মিনিটে ফেলিক্সের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় পর্তুগাল। ভিতিনিয়ার থ্রু বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, দ্বিতীয় ছোঁয়ায় বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন চেলসি ফরোয়ার্ড।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৬৫তম মিনিটে গোল করে সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের ক্রস বাইলাইনের কাছে পেয়ে দুরূহ কোণ থেকে শটে সমতা টানেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ভার্দিওল। শেষ দিকে অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো পর্তুগাল। তবে নুনো মেন্দেসের শট দারুণভাবে ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।
ছয় ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের রানার্সআপ হলো ক্রোয়েশিয়া। চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা পর্তুগাল।
এদিন টেনেরিফে মুখোমুখি হয়েছিল স্পেন ও সুইজারল্যান্ড। স্পেনের কাছে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে সুইসরা। তবে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পায় স্প্যানিশরা।
ম্যাচের ৩২ মিনিটে পিনো স্পেনকে এগিয়ে দেন। পেদ্রির পেনাল্টি সেভ করেন সুইস গোলরক্ষক এমভোগো। তবে সেই বল ক্লিয়ার করতে পারেনি সফরকারীর ডিফেন্ডাররা। সেই বল পেয়ে জালে জড়ান পিনো। ৬৩তম মিনিটে জোয়েল মন্টিরোর গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।
তবে তার পাঁচ মিনিট পরই আবারও লিড পেয়ে যায় স্পেন। এবারের গোল স্কোরার ব্রায়ান গিল। ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে আবারও সমতায় ফেরান জেকিরি। প্রতিপক্ষের সিয়েরোকে স্পেনের ফাবিয়ান রুইস বক্সে ফেলে দিলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সফল স্পট-কিকে স্পেনের জয়সূচক গোল করেন ৬৯তম মিনিটে বদলি নামা জারাগোসা। তিনি নিজেই আদায় করে নিয়েছিলেন পেনাল্টি। গ্রুপ সেরা হয়ে স্পেনের কোয়ার্টার-ফাইনালে ওঠা নিশ্চিত হয়েছিল আগেই।
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- A New Chapter for the FIFA World Cup
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
















