পার্টনারশিপ মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২০ ২ ডিসেম্বর ২০২৪
হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে ফেব্রুয়ারি-মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফি। সে জন্য পাকিস্তানের দেয়া ‘ভারত-পাকিস্তান চিরস্থায়ী হাইব্রিড বন্দোবস্ত’ মেনে নিচ্ছে বিসিসিআই। যার অর্থ, এখন থেকে আইসিসি ও এসিসির টুর্নামেন্টে দুই দেশ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।
আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসর দেশে আয়োজন করতে চেয়েছিল পকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু পাকিস্তানে দল পাঠাবে না বলে গো ধরেছে ভারত। তারা হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব দেয়। শুক্রবার আইসিসির সভায় দুই শর্তে ওই মডেলে পাকিস্তান রাজিও হয়েছে। একটি শর্ত হলো ২০৩১ সাল পর্যন্ত আইসিসির কোনো টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না পাকিস্তান। ভারতে আয়োজিত টুর্নামেন্টগুলোতে তাদের ম্যাচও হবে নিরপেক্ষ ভেন্যুতে। পিসিবি যার নাম দিয়েছে পার্টনারশিপ মডেল।
দ্বিতীয় শর্তটি হলো– চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যুতে হওয়া ম্যাচের নিরাপত্তার দায়িত্ব পিসিবি নেবে না। নিরাপত্তার ব্যবস্থা, দায় ও দায়িত্ব নিতে হবে আইসিসির। পিসিবির এমন শর্তে তাৎক্ষণিক রাজি হয়নি ভারত। আইসিসির সভায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা শুরুতেই একপ্রকার শেষ হয়ে যায়। কারণ ২০৩১ সাল পর্যন্ত আইসিসির চারটি টুর্নামেন্ট হবে ভারত।
এর মধ্যে আছে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ২০২৬ টি২০ বিশ্বকাপ এবং ২০৩১ সালে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ। ২০২৫ সালে এশিয়া কাপ ও নারীদের বিশ্বকাপ এবং ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক ভারত।
সভা শেষে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, বেশি কথা বলব না। এতে আলোচনা পণ্ড হতে পারে। শুধু বলব, শেষ পর্যন্ত যেন ক্রিকেটের জয় হয়। মডেল যাই হোক, তাতে সমতা থাকতে হবে।’ পাকিস্তানের সংবাদমাধ্যম ডন পরে দাবি করেছে, পিসিবির প্রস্তাবে রাজি হয়েছে বিসিসিআই।
তিনি বলেন, তারা পরবর্তী টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনে সম্মত। তবে মৌখিক আশ্বাস নয়, আইসিসি থেকে চূড়ান্ত নিশ্চয়তা চায় পিসিবি। বিষয়টি নিয়ে পিসিবির একটি সূত্র ডনকে বলেছে, ‘আগেও আশ্বাস দেওয়া হয়েছিল, যার বাস্তবায়ন হচ্ছে না। আইসিসিকে তাই পূর্ণ নিশ্চয়তা দিতে হবে।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















