পিএসএল অভিষেকে উজ্জ্বল রিশাদ, জয়ও পেল লাহোর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:০৪ ১৪ এপ্রিল ২০২৫
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে হেরেছিল লাহোর কালান্দার্স। ওই ম্যাচের একাদশে ছিলেন না রিশাদ হোসেন। তাই বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছিল তার। সেটার ইতি ঘটল এবার। চলতি আসরে প্রথমবারের মতো মাঠে নেমেই বল হাতে ভেলকি দেখালেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার।
রোববার (১৩ এপ্রিল) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৭৯ রানের বড় ব্যবধানে জিতেছে লাহোর। টস হেরে আগে ব্যাট করতে নেমে তাদের ৬ উইকেটে ২১৯ রানের জবাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ১৬.২ ওভারে গুটিয়ে যায় ১৪০ রানে। এবারের পিএসএলে দুই ম্যাচে এটি তাদের প্রথম জয়। ব্যাট হাতে ১ বলে অপরাজিত ১ রান করা রিশাদ মুন্সিয়ানা দেখান মূল দায়িত্বে। বোলিংয়ে টানা ৪ ওভারের স্পেলে ৩১ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।
নামিবিয়ার পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ভিসার জায়গায় রিশাদকে একাদশে নিয়ে স্পিন বিভাগে শক্তি বাড়ায় লাহোর। এই সিদ্ধান্তের কাঙ্ক্ষিত ফলাফলও মিলেছে হাতেনাতে। তিন স্পিনার মিলে নেন ৭ উইকেট। জিম্বাবুইয়ান অফ স্পিন বোলিং অলরাউন্ডার সিকান্দার রাজা ২ উইকেট পান ১২ রানে। বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদির ঝুলিতে ২ উইকেট গেছে ২০ রানে।
কোয়েটার ইনিংসের সপ্তম ওভারে রিশাদকে আক্রমণে আনেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ওই ওভারে আসে ৭ রান। ফিরে এসে রিশাদ দলকে দেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। ছক্কা হজমের পরই প্রতিশোধ নেন। বিস্ফোরক মেজাজে থাকা রাইলি রুশোকে আর্ম ডেলিভারিতে বোল্ড করে দেন তিনি। স্লগ সুইপে ব্যর্থ হওয়া দক্ষিণ আফ্রিকান বাঁহাতি ব্যাটার বিদায় নেন ১৯ বলে ৪৪ রানের ইনিংস খেলে। সেই ওভারের পর একাদশ ওভারেও রিশাদ খরচ করেন ৯ রান।
ইনিংসের ১৩তম ও নিজের শেষ ওভারে ২২ বছর বয়সী বোলার ৬ রানের বিনিময়ে ধরেন জোড়া শিকার। অনেক টার্ন করা প্রথম ডেলিভারিতেই স্টাম্প হারান মোহাম্মদ আমির। তৃতীয় বলে ছক্কা হজমের পরপরই আবার রিশাদ করেন উল্লাস। আরেকটি বাউন্ডারির চেষ্টায় আবরার আহমেদ ধরা পড়েন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। দৌড়ে এসে ঝাঁপিয়ে ক্যাচ হাতে জমান মোহাম্মদ নাঈম।
মাত্র ৫৪ রানে ৪ উইকেট পড়ার পর রুশোই মূলত কোয়েটাকে দিচ্ছিলেন জয়ের আশা। কিন্তু তিনি রিশাদের বাক্সবন্দি হওয়ার পর আর লড়াই জমাতে পারেনি দলটি। ম্যাচসেরার পুরস্কার উঠেছে ফখর জামানের ঝুলিতে। লাহোরের বাঁহাতি ওপেনার ৩৯ বলে খেলেন ৬৭ রানের ইনিংস। তাদের পুঁজি দুইশ ছাড়িয়ে আরও উঁচুতে ওঠে স্যাম বিলিংসের কল্যাণে। ইংলিশ ব্যাটার তাণ্ডব চালিয়ে স্রেফ ১৯ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।
গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে সুযোগ পেয়েও যাওয়া হয়নি রিশাদের। এবার বদ্ধ দুয়ার খুলে গেছে তার জন্য। চলমান পিএসএলের আগে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে তিনি ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে। তার পারিশ্রমিক ৮৫ হাজার মার্কিন ডলার। পুরো আসরে খেলার জন্যই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















