মিরপুরের ২ কি.মি বিশাল বস্তিতে আগুন
পুড়ে ছাই হলো সহস্রাধিক ঘর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৬ ১৬ আগস্ট ২০১৯
রূপনগরে চলন্তিকা মোড়ের পাশের ঝিলপাড়ের বিশাল বস্তিতে লাগা আগুনে সহস্রাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। টানা ৪ ঘন্টা চেষ্টার পর আগুনের ভয়াবহতা কমে আসে। সন্ধ্যা সাতটার দিকে বস্তিটিতে আগুন লাগে।
স্থানীয়রা জানিয়েছেন, বস্তিটি কমপক্ষে দুই কিলোমিটার লম্বা। এতে হাজার হাজার ঘর ছিল। এর প্রায় সবই পুড়ে ছাই হয়েছে। তবে আগুনে হতাহতের কোনও খবর এখনও ফায়ার সার্ভিস বা অন্য কোনও সূত্র নিশ্চিত করতে পারেনি।
আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি কোনও সূত্র। তবে কেউ কেউ ধারণা করছেন, বস্তির কোনও ঘর থেকে রান্নার সময় অসাবধানতাবশত আগুন লাগতে পারে। পরে তা দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে যায়।
তবে স্থানীয়দের কেউ কেউ বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। অবশ্য কোনও পক্ষই এসব তথ্য নিশ্চিত করতে পারেনি। আগুন নেভাতে ব্যস্ত থাকায় ফায়ার সার্ভিস এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেয়নি।
ঘটনার খবর পেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
মিরপুরে বস্তিতে আগুন লাগার খবর শুনে বস্তি ও আশপাশের মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। অনেকে ঘরের মালপত্র সরানোর চেষ্টা করেও আগুনের উত্তাপের কারণে পারেননি। পরিবার সদস্যদের নিয়ে বের হতে গিয়ে অনেকেই আহত হন। তাদের অনেককে আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য নিয়ে যান স্বজনরা।
ঘর থেকে বের হওয়ার সময় অনেককে পড়ে গিয়ে বা আগুনের আঁচে আহত হয়েছেন।
এসময় তীব্র ধোঁয়ার সৃষ্টি হওয়ায় অনেকে অসুস্থ হন। বস্তিটির বেশিরভাগ বাসিন্দা পোশাক শ্রমিক বলে জানিয়েছে অনেকে।
এ আগুন নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করে। তাদের সহযোগিতা করে, পুলিশ ও ওয়াসা।
সন্ধ্যার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বস্তির বাসিন্দারা বেশিরভাগই বাইরে ছিল। ঈদের ছুটি থাকায় পোশাক কারখানার কর্মীরাও ছুটি কাটিয়ে এখনও বস্তিতে ফেরেনি।
বস্তির লোকজন জানান, অগ্নিকাণ্ডের পর বস্তির বেশিরভাগ বাসিন্দারাই বের হয়ে আসতে পেরেছে। ঈদের ছুটির কারণে পোশাক শ্রমিক যারা এখানে ভাড়া থাকেন, তারা এখনও আসেননি। তাই বস্তির ভেতরে আটকা পড়ার আশঙ্কা কম। এখানে সহস্রাধিক ঘর রয়েছে। অন্তত একলাখ মানুষ বসবাস করে। নিম্ন আয়ের মানুষের বসবাস।
স্থানীয় এক বাসিন্দা বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের অনেকগুলো গাড়ি এলেও আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসের লোকজন কেবল বাইরের দিকেই পানি দিতে পেরেছে। আগুনের তীব্রতা খুব বেশি ছিল, তাই তারা ভেতরের দিকে ঢুকতে পারেনি। বস্তিটাও বিশাল। অনেকগুলো গলি। আর এরইমধ্যে একবার হালকা বৃষ্টি হয়। তখন মনে হয়েছিল বুঝি বৃষ্টির পানিতে আগুন নিভে যাবে। কিন্তু বৃষ্টি থেমে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে থাকলে আগুন দ্রুত ছড়িয়ে যায়। ফলে ভেতরের-বাইরের সব ঘরই পুড়ে যায়।
বস্তির সব ঘর বাঁশ-কাঠ-টিন দিয়ে তৈরি। এ কারণে আগুন একটার পর একটা বাড়ি গ্রাস করে। আর উত্তাপ এত বেশি হয়েছিল যে বস্তির মাঝখানে ফায়ার সার্ভিসের মানুষ তো দূরে থাক পানিও দিতে পারেনি।
এই বস্তির পাশের একটা মসজিদের ছয়তলা পর্যন্ত আগুন লাগে। মসজিদে আটকে পড়া মানুষদের পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার করেছে।
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
















