পেনাল্টি নিয়মে পরিবর্তন আনছে ফিফা, একে ‘হাস্যকর’ বলছেন মার্টিনেজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩২ ২৪ ফেব্রুয়ারি ২০২৩
বিশ্বকাপের ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের ছলে বলে কৌশলে পেনাল্টিতে ফ্রান্সকে হারিয়েছে আর্জেন্টিনা। তার জন্যই শুটআউট নিয়মে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। যাতে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বাইরে গিয়ে কোনো গোলকিপার কোনোভাবেই পেনাল্টি-টেকারকে বিভ্রান্ত করতে না পারেন।
তবে এ নিয়ে উদ্বিগ্ন নন মার্টিনেজ। বরং ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই প্রস্তাবে মজা পেয়েছেন তিনি। একে বড্ড হাস্যকর বলছেন ৩০ বছর বয়সী গোলরক্ষক। কারণ, তার যেসব পেনাল্টি সেভ করা দরকার ছিল, তা ইতোমধ্যে করে ফেলেছেন।
ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ‘বইয়ের প্রতিটি কৌশল’ ব্যবহার করেন মার্টিনেজ। খোদ ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস এই দাবি করেন।
শিরোপা নির্ধারণী ম্যাচে ফরাসি উইঙ্গার কিংসলে কোম্যানের শট রুখে দেন মার্টিনেজ। একবার পেনাল্টি স্পটে রেফারি বল বসালে তা তুলে গোলপোস্টের বাইরে চালিয়ে ফেলেন তিনি। পরে সেই শট থেকে গোল করতে ব্যর্থ হন অরেলিয়ান চৌমেনি।
এসব বিষয়ে অবগত ফিফা। তাই শুটআউট নিয়মে বড় রদবদল আনতে চাচ্ছে তারা। যাতে পেনাল্টির সময় গোলবারে দাঁড়িয়ে গোলকিপার পেনাল্টি টেকারকে বিভ্রান্ত করতে না পারেন।
তবে এসব অতীত বলে মনে করেন মার্টিনেজ। অধিকন্তু তার বিশ্বাস, পরিবর্তিত যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন তিনি।
শুটআউটের সময় গোলপোস্টে দাঁড়িয়ে পেনাল্টি টেকারকে বিভ্রান্ত করতে খুব পটু মার্টিনেজ। ক্লাব ফুটবল ও কোপা আমেরিকায় তা প্রদর্শন করেন তিনি। তবে বিশ্বকাপের ফাইনালের মতো বড় আসরে এ কাজ করায় নজরে পড়ে ফিফার।
মার্টিনেজ বলেন, কোপা আমেরিকার পর আবার তা করতে হবে আমি জানতাম না। তবে বিশ্বকাপে করতে হয়েছে। আসলে যেসব পেনাল্টি সেভ করা দরকার ছিল, সেসব করে ফেলেছি আমি। জানি না আগামী ২০ বছরের মধ্যে আরেকটি পেনাল্টি সেভ করতে পারব কিনা।
ক্রীড়াভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ইএসপিএনকে অ্যাস্টন ভিলা কিপার বলেন, কোপা আমেরিকা ও বিশ্বকাপে পেনাল্টি টেকারদের ঠেকিয়ে দিয়েছি আমি। এতে আর্জেন্টিনা তথা জাতীয় দল শিরোপা জিতেছে। এটাই আমার কাছে অনেক।
তিনি বলেন, আমাদের সবসময় আধুনিক নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে। ফিফা যা চায় সেটাই করতে হবে। আশা করি, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা মানিয়ে নেবো।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















