প্রাথমিক স্কুল থেকেই কম্পিউটার ল্যাব: শেখ হাসিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:১৪ ২৮ জুন ২০২৪
তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটাতে শিক্ষাপ্রতিষ্ঠানে যে কম্পিটার ল্যাব স্থাপন করা হচ্ছে, সেই সুবিধা প্রাথমিক বিদ্যালয়েও মিলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “আমাদের লক্ষ্য প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করে দেব। আমরা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য প্রাইমারি থেকে করে দেব।” বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রাক প্রাথমিকের শিক্ষাকাল এক বছরের পরিবর্তে দুই বছরের করার ভাবনার কথা জানান সরকারপ্রধান। “প্রি প্রাইমারি এক বছরের জন্য, সেটা আমরা দুই বছর করতে চাচ্ছি। সেখানে পড়াশোনা না, বাচ্চারা যাবে একসাথে বন্ধু বান্ধবের সাথে বসবে, খেলাধুলা করবে। খেলাধুলার মধ্য দিয়ে তাদের ভেতরে যে সুপ্ত মেধাটা আছে, কীভাবে বিকশিত করা যায়, সেই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। এরাই তো ভবিষ্যৎ আমাদের। সেভাবে আমরা তাদেরকে তৈরি করে নেব।”
শেখ হাসিনা বলেন, “আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। শুধু কিতাবি বই পড়ে না, শিশুদের ভিতরে যে মেধা-মনন, সেগুলো আমাদের বের করে আনতে হবে। তাদের সুযোগ দিতে হবে। “তাদের ভিতরে যে পড়ার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে- সেই সুযোগ সৃষ্টি করা দরকার। সেদিকে লক্ষ্য রেখে আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তিতে নিয়ে আসছি।”
স্কুলের বিস্কুট বিতরণ কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “স্কুল ফিডিং কার্যক্রমটা কমিউনিটিভিত্তিক করতে হবে। পুষ্টিকর বিস্কুটের স্বাদে চকোলেট-ভ্যানিলা ফ্লেভার দিতে বলেছি। “স্কুলে যে বিস্কুট দেয়, সেটাতে কোনো টেস্ট ছিল না তেমন। বাচ্চারা সেটা খেতেও একঘেঁয়েমি বোধ করত। নিজে টেস্ট করে- আমি এ বিস্কুটের স্বাদ বদলানোর নির্দেশ দিয়েছি।”
শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে মন্তব্য করে তিনি বলেন, “মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৫ বছরে প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তবে তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। স্বামী ওয়াজেদ মিয়ার কর্মসূত্রে জার্মানিতে ছিলেন শেখ হাসিনা, শেখ রেহানা গিয়েছিলেন বোনের কাছে বেড়াতে।
দেশে স্বজনদের হারিয়ে এরপর নির্বাসিত জীবন শুরু হয় শেখ হাসিনার, আশ্রয় পান ভারতে। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে দলের দায়িত্ব নেন তিনি। শুরু হয় রাজপথে তার সংগ্রামী জীবনের পথ চলা।
প্রধানমন্ত্রী বলেন, “’৮১ সালে বাংলাদেশের যে অবস্থা দেখেছিলাম, সেখান থেকে ব্যাপক পরিবর্তন আনতে আমরা সক্ষম হয়েছি। এজন্য বাংলাদেশের জনগণের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের ভোট দিয়ে বারবার নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছে।”
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি। এর আগে প্রধানমন্ত্রী শিশুদের মাঝে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ তুলে দেন।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















