ফিকার প্রথম নারী সভাপতি লিসা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৩ ২২ জুন ২০২২
আন্তর্জাতিক ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) প্রথম নারী সভাপতি হলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার লিসা স্টালেকার। মঙ্গলবার সুইজারল্যান্ডের নিওনে ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠক শেষে ফিকার সভাপতি হিসেবে লিসার নাম ঘোষণা করা হয়।
এর আগে ফিকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ব্যারি রিচার্ডস, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জিমি এডামস ও ইংল্যান্ডের ব্যাটার বিক্রম সোলাঙ্কি।
অস্ট্রেলিয়া নারী দলের হয়ে মোট ১৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪২ বছর বয়সী লিসা। ২০১০ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিসা। ফাইনালে ১০৬ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতেছিল অজিরা। ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান করেছিলেন তিনি।
এর আগে ২০০৭ ও ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের খেতাব বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জয় করেন ভারতের মহারাষ্ট্রে জন্ম নেয়া এই অজি তারকা।
ফিকা সভাপতির দায়িত্ব নিয়ে লিসা বলেন, ‘ফিকার নতুন সভাপতি হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও রোমাঞ্চিত। আমরা খেলাটির নতুন একটি পর্যায়ে প্রবেশ করছি, যেখানে অন্য যে কোনো সময়ের চেয়ে আমাদের পুরুষ ও নারী ক্রিকেটাররা বেশি গুরুত্ব পাচ্ছে। অনেক দেশ এখন ক্রিকেট খেলছে। এটি প্রমাণ করে যে, ক্রিকেট অবশ্যই একটি বৈশ্বিক খেলা হয়ে উঠছে।’
২০০১ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় লিসার। অস্ট্রেলিয়ার হয়ে ৮টি টেস্টে ৪১৬ রান ও ২৩ উইকেট, ১২৫ ওয়ানডেতে ২ হাজার ৭২৮ রান ও ১৪৬ উইকেট এবং ৫৪টি টি-টোয়েন্টিতে ৭৬৯ রান ও ৬০টি উইকেট নেন ভারতীয় বংশোদ্ভূত এই নারী।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















