ফের বিতর্কে সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৪ ১০ জানুয়ারি ২০২৩
সাকিব আল হাসান যেন এক বিতর্কের নাম। এবারের বিপিএল শুরুর আগে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের জন্ম করেছিলেন। সেসময় সিইও হতে চেয়ে বিতর্ক উস্কে দেয়ার পর বিপিএলের মাঝপথে বিসিবির সভাপতি হতে চেয়ে নতুন বিতর্কের খোরাক হন তিনি।
এখানেই শেষ নয়, চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে আম্পায়ারদের দিকে তেড়ে গিয়ে ফের আলোচনার জন্ম দেন সাকিব। আর এবার খেলা থামিয়ে মাঠে প্রবেশ করে নতুন বিতর্কের জন্ম দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
মঙ্গলবার (১০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সকে আগে ব্যাটিংয়ে পাঠান ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব। রংপুর আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তোলে।
লক্ষ্য তাড়া করতে বরিশালের ব্যাটাররা যখন মাঠে নামলেন, ঠিক তখনই সৃষ্টি হয় নতুন বিতর্কের। এসময় বরিশালের দুই ওপেনারের মধ্যে চতুরঙ্গ স্ট্রাইকে এবং আনামুল বিজয় ছিলেন নন স্ট্রাইকে। তখন রকিবুলের পরিবর্তে শেখ মেহেদীকে বোলিংয়ে আসতে দেখে ডাগ-আউট থেকে মাঠের দুই ব্যাটারকে প্রান্ত বদল করতে ইশারা দেন সাকিব। তারা প্রান্ত বদল করতে চাইলে আম্পায়ার তাতে রাজি হননি।
বিষয়টি মেনে নিতে পারেননি সাকিব। নিয়ম অনুযায়ী, বোলার ঠিক হওয়ার পর ব্যাটাররা নির্ধারণ করেন কে নেবেন স্ট্রাইক। আম্পায়ারদের সেই নিয়মটাই হয়তো মনে করিয়ে দিতে মাঠে প্রবেশ করেন তিনি। সেসময় রংপুরের ক্রিকেটারদের এক আম্পায়ার এবং সাকিবকে আরেকজন বুঝাতে থাকেন।
সাকিব বারবার নিয়মের বিষয় হয়তো জানাচ্ছিলেন আম্পায়ারদের। এসময় আম্পায়ার ও প্রতিপক্ষের সঙ্গে তর্কে জড়ান তিনি। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় চতুরাঙ্গাই থাকেন স্ট্রাইকে, প্রথম ওভার করেন রাকিবুল। এ ঘটনায় বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে মাঠে। নির্ধারিত সময়ের প্রায় ৬-৭ মিনিট পরে শুরু হয় বরিশালের ইনিংস।
পরবর্তীতে সাকিবকে বুঝিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। রংপুরও শেখ মেহেদীকে বল না দিয়ে রাকিবুলকে দিয়েই বল করায়। বরিশালের চতুরঙ্গ নেন স্ট্রাইক।
এ বিষয়ে ফরচুন বরিশালের ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন বলেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন, সেটি ঠিক হওয়ার পর ব্যাটাররা কে স্ট্রাইক নেবেন, তা ঠিক করেন। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে আনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন অধিনায়ক।’
এদিকে, রংপুরের ১৫৮ রানের জবাবে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় সাকিবের বরিশাল। দুই ম্যাচে এটি তাদের প্রথম জয়। অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পাওয়া রংপুরের এটি প্রথম পরাজয়।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















