বদলে যাচ্ছে ইন্ডিয়ার নাম, দেশজুড়ে তুমুল বিতর্ক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৪ ৫ সেপ্টেম্বর ২০২৩
আর তিনদিন পরই ভারতে শুরু হতে যাচ্ছে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জি-২০ জোটের শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মু। সেই আমন্ত্রণপত্রের দুটি শব্দ নিয়ে দেশটিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সাধারণত এই ধরনের আমন্ত্রণপত্রে এতদিন ‘ভারতের রাষ্ট্রপতি’ (President of India) শব্দ ব্যবহার করা হলেও এবারই প্রথম জি-২০ জোটের সম্মেলনে যোগদানকারী বিদেশি নেতাদের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অব ভারত’ (President of Bharat) শব্দটি ব্যবহার করা হয়েছে। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আলোচনা তুলেছেন যে, ভারতের ইংরেজি নাম ইন্ডিয়া বদলে ভারত (Bharat) করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশটির সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনে দেশের নাম পরিবর্তন করে ভারত (Bharat) করার একটি প্রস্তাব উত্থাপন করতে পারেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
আন্তর্জাতিক মঞ্চে দেশের নামকরণের এই পদক্ষেপকে উল্লেখযোগ্য হিসেবে অভিহিত করছে দেশটির গণমাধ্যম। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ জোটের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ অন্যান্যরা অংশ নেবেন।

জি-২০ জোটের সম্মেলনে যোগদানকারী বিদেশি নেতাদের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অব ভারত’ (President of Bharat) শব্দটি ব্যবহার করা হয়েছে
দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি-২০ সম্মেলনের বিদেশি নেতা ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আগামী ৯ সেপ্টেম্বর এক নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র দিয়েছেন। সেই পত্রে তিনি প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার (President of India) পরিবর্তে প্রেসিডেন্ট অব ভারত (President of Bharat) লিখেছেন।
দেশটির কর্মকর্তারা বলেছেন, এটি কোনও সরকারি অনুষ্ঠানের জন্য ভারতের নামকরণের প্রথম পরিবর্তন। ‘ভারত’ (Bharat) শব্দটি সংবিধানেও রয়েছে বলে জানিয়েছেন তারা। দেশটির সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘ভারত (India) মানেই ‘ভারত’ (Bharat); যা রাজ্যগুলোর একটি ইউনিয়ন হবে।
ভারতের জি-২০ সম্মেলনে সভাপতিত্ব, হাজার বছরের সমৃদ্ধ গণতান্ত্রিক মূল্যবোধ বিশ্ব নেতাদের কাছে তুলে ধরার জন্য ‘ভারত (Bharat), দ্য মাদার অব ডেমোক্রেসি’ শিরোনামে একটি পুস্তিকা হস্তান্তর করছে দেশটি। এই পুস্তিকাতেও ‘ইন্ডিয়ার’ (India) জায়গায় ‘ভারত’ (Bharat) শব্দটি ব্যবহার করা হয়েছে।
এই পুস্তিকাটির ভূমিকায় বলা হয়েছে, ‘ভারত অর্থাৎ ভারতে শাসনের ক্ষেত্রে জনগণের সম্মতি নেওয়া ইতিহাসের প্রথম দিক থেকেই জীবনের অংশ হয়ে এসেছে। দেশের সরকারি নাম ভারত (Bharat)। এটি সংবিধানের পাশাপাশি ১৯৪৬-৪৮ সালের আলোচনায়ও উল্লেখ করা হয়েছে।’
নামের এই বড় পরিবর্তনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রথমে উল্লাস করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি লিখেছেন, ভারত (Bharat) প্রজাতন্ত্র। আমি খুশি ও গর্বিত যে আমাদের সভ্যতা সাহসের সাথে অমৃতকালের দিকে এগিয়ে চলছে।
দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, এই পদক্ষেপ অনেক আগেই নেওয়ার কথা ছিল। এটা আরও আগেই হওয়া উচিত ছিল। এতে মনে দারুণ তৃপ্তি পাওয়া যায়। ‘ভারত’ (Bharat) আমাদের পরিচয়। এতে আমরা গর্বিত। রাষ্ট্রপতি ভারতকে (Bharat) অগ্রাধিকার দিয়েছেন। ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসার এটাই সবচেয়ে বড় এজাহার।
বিজেপি নেতারা এই পদক্ষেপকে স্বাগত জানালেও রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্র নিয়ে দেশটির বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা এই পদক্ষেপকে ২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে তাদের ইনডিয়া (INDIA) বা ভারতীয় জাতীয় উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক জোটের নামকে টক্কর দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু








