বাংলাদেশকে ২০টি ইঞ্জিন উপহার দিলো ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৫ ২৩ মে ২০২৩
বাংলাদেশের দীর্ঘদিনের রেল ইঞ্জিনের সংকট নিরসনে বাংলাদেশকে অনুদানের ২০টি ব্রডগেজ রেল ইঞ্জিন হস্তান্তর করেছে ভারত সরকার। মঙ্গলবার (২৩ মে) বিকেল সাড়ে চারটায় লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি দুই দেশের রেলমন্ত্রী যোগদান করেন।
রেল ভবন থেকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রাজধানী নয়াদিল্লিস্থ রেল মন্ত্রণালয় থেকে ভারতীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি হস্তান্তর অনুষ্ঠানে যোগদান করেন।
এসময় বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, রেল সচিব ড. হুমায়ুন কবির, রেলের মহাপরিচালক কামরুল আহসান, নয়াদিল্লিতে বাংলাদেশস্থ ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছর ১ জুন দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের রেলমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২০টি রেল ইঞ্জিন চাওয়া হয়। পরবর্তী সময়ে ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারত সরকার এই রেল ইঞ্জিন সরবরাহ করবে বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করেন। এর আগে ২০২০ সালের জুলাই মাসে ভারত ১০টি রেল ইঞ্জিন দিয়েছিলো।
এই নিয়ে গত তিন বছরের মধ্যে বাংলাদেশকে ৩০ রেল ইঞ্জিন উপহার দিলো ভারত। যাতে করে রেলওয়ের ইঞ্জিনের অভাব কিছুটা দূর হবে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলওয়েকে ২০টি রেল ইঞ্জিন দেবার জন্য ভারতীয় রেলমন্ত্রীসহ ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
তিনি বলেন, ‘৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে সর্ববিধ সহায়তা করে। ভারত সরকার এ দেশের রেলওয়ের উন্নয়নে বহু প্রকল্পে সহায়তা করছে। ২০টি রেল ইঞ্জিন ভারতীয় স্থলবন্দর গেদে হয়ে বাংলাদেশের দর্শনা রেল জংশনের কর্মকর্তারা গ্রহন করেন।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু







