বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র কেমন দল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৫ ১৯ মে ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে আছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবারের বিশ্বকাপ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ থেকে ঢের পিছিয়ে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে যাদের অবস্থান ১৯ নম্বরে। আনাড়ি এই দলটির বিপক্ষেই সিরিজ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে সাকিব-শান্তরা। দেশটিতে মূলত প্রধান খেলা হিসেবে জনপ্রিয় বাস্কেটবল ও বেসবল। ক্রিকেটের অবস্থান তো সেখানে আরও পরে। অথচ যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাস অনেক পুরোনো। ১৮৪৪ সালে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে যুক্তরাষ্ট্র।
তবে এই ১৮০ বছরের মধ্যে দেশটির জাতীয় দল কেবল কানাডার বিপক্ষেই খেলেছে। যে কারণে মার্কিন মুল্লুকে ওইভাবে ক্রিকেটের বিস্তার ঘটেনি। পরিতাপের বিষয় হচ্ছে, এত পুরোনো যাদের ক্রিকেট ইতিহাস, সেই দেশটি ঘরের মাঠে বিশ্বকাপে অংশ নিচ্ছে প্রায় সব অভিবাসী খেলোয়াড় নিয়ে।
দেশটির অভিবাসী ক্রিকেটারদের মধ্যে তারকা বলতে আছেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের হয়ে ২০১৪ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন তিনি। এরপর নিজের দেশের ক্রিকেট থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে যোগ দেন এই কিউই ব্যাটার। সেই অ্যান্ডারসন এবার যুক্তরাষ্ট্রের হয়ে টি২০ বিশ্বকাপ খেলবেন।
ক্রাইস্টচার্চে জন্ম নেওয়া এ ক্রিকেটার পরিচিত ছিলেন মূলত বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য। ২০১৪ সালের প্রথম দিনে উইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে তিন অঙ্ক স্পর্শ করে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। তবে যে বিপুল সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন, সে প্রত্যাশা মেটাতে পারেননি। ধীরে ধীরে নিউজিল্যান্ড দলে অনিয়মিত হয়ে পড়েন। পাড়ি জমান আমেরিকায়। সেখানে পুনর্জন্ম হয়েছে তার ক্রিকেট ক্যারিয়ার। ৩৩ বছর বয়সী এ পেস অলরাউন্ডার এখন যুক্তরাষ্ট্র দলের মূল তারকা।
যুক্তরাষ্ট্রের এই দলটিতে ভারতীয় ক্রিকেটারের ছড়াছড়ি। গুজরাটে জন্ম নেওয়া ডানহাতি ব্যাটার মোনাক প্যাটেল দলটির অধিনায়ক। আরেকজন আছেন, দিল্লির ব্যাটার মিলিন্দ কুমার, যিনি রঞ্জি ট্রফিতে ২০১৮-১৯ সালে সেরা রান সংগ্রাহক হয়েছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনটাও ভালো পারেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত নিতিশ কুমার কানাডার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাই পর্ব খেললেও পরে যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন।
মুম্বাইয়ে জন্ম নেওয়া স্পিনিং অলরাউন্ডার হারমিত সিংও ভারত অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলও খেলেছিলেন তিনি। গুজরাটে জন্ম নেওয়া আরেক স্পিনিং অলরাউন্ডার নিসর্গ প্যাটেল অবশ্য ছেলেবেলায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন তিনি।
আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অন্যতম তারকা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করা অলরাউন্ডার শায়ান জাহাঙ্গীর। টপঅর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর মিডিয়াম পেস বোলিংও করে থাকেন তিনি। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করা উইকেটকিপার ব্যাটার আন্দ্রেস গোয়েসও তাদের টপঅর্ডারের আরেক ভরসা। এ দলটির আরেক অলরাউন্ডার হলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া শ্যাডলে ক্লদ ভ্যান শাল্কউইক।
বোলারদের মধ্যে পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেওয়া আলি খান টি২০ ক্রিকেটের পরিচিত মুখ। সিপিএল, পিএসএলসহ বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান তিনি। ডানহাতি এ পেসারের অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের বড় সম্পদ। আরেক পেসার জেসি সিংয়ের জন্ম নিউইয়র্কে হলেও তার বয়স যখন ৩ বছর তখন তার পরিবার পাঞ্জাবে ফিরে আসে।
১৩ বছর বয়সে তিনি আবার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান। তিনি যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন। বাঁহাতি পেসার সৌরভ নেত্রাভালকারের জন্ম মুম্বাইয়ে। তিনি ভারত অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার নস্তুশ কেনজিগের জন্ম আলাবামায়।
যুক্তরাষ্ট্র দলে ক্যারিবিয়ান বংশোদ্ভূত দু’জন ক্রিকেটার আছেন। এর মধ্যে নিউইয়র্কে জন্ম নেওয়া টপঅর্ডার ব্যাটার অ্যারন জোন্স দলটির সহ-অধিনায়কও। তার পিতা-মাতা বার্বাডোজের। বার্বাডোজের হয়ে ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্রিকেট খেলেছেন তিনি। জোন্স গত বছর রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছিলেন। ফ্লোরিডায় জন্ম নেওয়া স্টিভেন টেলর দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা। জ্যামাইকান অভিবাসী পরিবারে জন্ম নেওয়া টেলর মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্র মূল দলের হয়ে খেলেছেন।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















