বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৮ ১৩ অক্টোবর ২০২৬
৪৭৯ রানের লক্ষ্য। টেস্ট ইতিহাসে এত বিশাল রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কারও। ৪৭৮ রানের লিড পাওয়ার পর বাংলাদেশও ভেবেছিল নিশ্চিত জয়ের কথা। কিন্তু সেটি হলো না।
বাংলাদেশের মুখ থেকে যেন কেড়ে নিল আফগানিস্তান। নিশ্চিত হারের ম্যাচ দুর্দান্ত প্রতিরোধে ড্র করেছে আফগানরা। আবুধাবিতে মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে রোমাঞ্চ জাগিয়ে ড্র হয়েছে সিরিজের একমাত্র টেস্ট।
আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে করে ৮ উইকেটে ৩৪৬ রান। হার এড়াতে দ্বিতীয় ইনিংসে ১৪২ ওভার ব্যাট করেছে স্বাগতিকেরা। ম্যাচ বাঁচাতে চতুর্থ ইনিংসে এটিই চতুর্থ সর্বোচ্চ ওভার ব্যাটিং।
আফগানদের জন্য এই ড্র যেন জয়ের সমান। স্মরণীয় ড্রয়ের পর সেটিই জানিয়েছেন রহমত। ম্যাচ শেষে তার থেকে জিজ্ঞেস করা হয় ‘এই ড্র কি আপনাদের কাছে জয়ের সমান?’ উত্তরে আফগানিস্তান অধিনায়ক বলেন, ‘অবশ্যই। আমার কাছে এটি জয়ের মুহূর্ত। পাঁচ দিন ধরে আমরা যেভাবে বোলিং ও ব্যাটিংয়ে লড়াই করেছি, তাতে এই ফল বিশেষ কিছু।’
অন্যদিকে খুব কাছে গিয়েও জেতা হলো না বাংলাদেশের। শেষ দিকে কায়েস আহমেদের ৮০ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস জয় বঞ্চিত করেছে সফরকারীদের। ১২ বলে কোনো রান নিয়েও তাকে দারুণ সঙ্গ দেন লেজের ব্যাটার জিয়া-উর-রহমান।
অথচ অষ্টম উইকেট হিসেবে যখন ইয়ামিন আহমেদজাই মেহেদী হাসান মিরাজের বলে ফেরেন, তখন আফগানদের রান ৩২৬। দিনের আরও কয়েক ওভারও বাকি। এমন নয় যে, শেষ দুই উইকেট নেওয়া অসম্ভব ব্যাপার।
কিন্তু দিনের শুরু থেকে আফগানরা যে প্রতিরোধ দেখিয়েছে, সেটি শেষবেলা পর্যন্ত টিকে ছিল। ওপেনার সেদিকুল্লাহ আতাল যেভাবে লড়ে গেছেন শুরু থেকে, শেষভাগে তার পরিপূর্ণতা দিলেন কায়েস।
চতুর্থ দিনে তিন উইকেট হারিয়ে ফেলেছিল আফগানিস্তান। বাংলাদেশ দিন পার করেছিল জয়ের আশা নিয়ে। আফগানরা পঞ্চম দিন শুরু করে ৩ উইকেটে ১৩২ রান নিয়ে।
ওপেনার আতাল ৩৫ ও হাশমতউল্লাহ শহীদি ১৯ রান রান ব্যাটিংয়ে নামেন। সেই জুটি বেশিদূর এগোনোর সুযোগ পায়নি। দিনের তৃতীয় ওভার চলাকালে ব্যক্তিগত ২০ রান নিয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ফেরেন শহীদি।
বাংলাদেশি ফিল্ডারের ছুড়ে দেওয়া বল লাগে তার হাঁটুতে। মাঠে প্রাথমিক চিকিৎসা নিলেও ডান পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন শহীদি। তবে মিরাজের বলে ইসমত আলম (৪) আউট হওয়ার পর আবারও ব্যাটিংয়ে নামেন তিনি। আর দ্বিতীয় সেশনের শেষ দিকে শহীদি আবারও সাজঘরে ফেরেন ৩৬ রান করে। তার উইকেটটিও নেন মিরাজ।
আগের দিনের সতীর্থকে হারালেও কচ্ছপ গতির ব্যাটিংয়ে সফরকারী দলের সামনে যেন দেয়াল তুলতে থাকেন আতাল। উইকেটরক্ষক ইকরাম আলিখিলের সঙ্গে জুটি গড়ে সকালটা সামাল দেন তিনি। তবে লাঞ্চের আগেই ভাঙে পঞ্চম উইকেটে ৬৬ রানের সেই জুটি। উড়ন্ত লিটন দাস গ্লাভসবন্দী করেন আলিখিলকে।
তবে অস্বস্তির কারণ হয়ে ছিলেন আতাল। দুর্দান্ত প্রতিরোধ গড়ে সেঞ্চুরির পথে এগোতে থাকেন তিনি। শেষ পর্যন্ত চা বিরতি থেকে ফেরার পর তাইজুল ইসলাম ভাঙেন তার প্রতিরোধ।
আতালের ৩৩২ বলে ১১১ রানের ম্যারাথন ইনিংসে ছিল ৯ চার ও ৩ ছক্কা। ইনিংসের ১১৯ম ওভারে তানজিদ হাসান তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে আতালের এটি তৃতীয় সেঞ্চুরি। আর প্রথম আফগান হিসেবে টেস্টে চতুর্থ ইনিংসে তিন অঙ্কের রানের দেখা পেলেন তিনি।
হাসান মাহমুদের করা ইনিংসের ৯৭তম ওভারের শেষ বলে চার মেরে সেঞ্চুরির উদযাপন করেন আতাল। তার জন্য লেগেছে ২৭৭ বল।
সপ্তম উইকেট হিসেবে আতাল ফেরার পর জয়ের সম্ভাবনা আরও হয়ে ওঠে বাংলাদেশের। কিন্তু সেই আশায় গুঁড়েবালি। আফগানদের দ্বিতীয় ইনিংসে সমান তিন উইকেট পেয়েছেন ইবাদত ও মিরাজ।
প্রথম ইনিংসে ফিফটি ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন লিটন দাস। সঙ্গে করেছেন রেকর্ড ৯ ডিসমিসাল। তার মধ্যে ৮টি ক্যাচ করেছেন গ্লাভসবন্দী।
বাংলাদেশ ৭ উইকেটে ৩৭২ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এর আগে প্রথম ইনিংসে করে ৩৪৬ রান। আর আফগানিস্তান করে ২৪০।
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- নীরব ঘাতক ডায়াবেটিস: যেভাবে প্রতিরোধ করবেন
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- নতুন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি বিমানের
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দুর্গোৎসব শুরু ১৬ অক্টোবর: উৎসবে নতুন মাত্রা বাড়তি ছুটি
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
















