বাংলাদেশ বোলারদের প্রশংসায় ভাসালেন স্যান্টনার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৫ ২৭ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ বোলারদের দারুণ নৈপুণ্যে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে পরাজিত হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। শরিফুল ইসলাম-মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমানদের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। ম্যাচ শেষে বাংলাদেশ বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেন, বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। তাদের খেলা কঠিন ছিল। এজন্য বড় স্কোর করা সম্ভব হয়নি।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারের মধ্যে মাত্র ১ রানে ৩ উইকেট হারায় কিউইরা। ইনিংসের প্রথম ওভারে মাহেদি ১টি ও দ্বিতীয় ওভারে ২ উইকেট তুলে নেন শরিফুল।
শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করলেও নিউজিল্যান্ডকে বড় জুটি গড়তে দেয়নি বাংলাদেশের বোলাররা। ষষ্ঠ উইকেটে জেমস নিশাম ও স্যান্টনারের ৪১ রান ছিল তাদের ইনিংসের সর্বোচ্চ জুটি। তারপরও ৯ উইকেটে ১৩৪ রান পর্যন্ত যেতে পারে কিউইরা। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে এটিই সর্বনিম্ন রান নিউজিল্যান্ডের।
৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার শরিফুল। ৪ ওভার করে বল করে মাহেদি ১৪ রানে ও মুস্তাফিজ ১৫ রানে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেন অভিষেক ম্যাচ খেলতে নামা তানজিম হাসান ও স্পিনার রিশাদ হোসেন।
বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যের পর ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান নিয়ে অপরাজিত থাকেন লিটন দাস।
ঘরের মাঠে প্রথমবারের মত বাংলাদেশের কাছে টি-টোয়েন্টিতে হারের পর ম্যাচ শেষে শরিফুল-মাহেদিদের প্রশংসা করেন স্যান্টনার। তিনি বলেন, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। হার্ড লেংথে বোলিং করার কারনে ক্রস ব্যাটে খেলা সম্ভব হয়নি।’
স্যান্টনার আরও বলেন, ‘দলের সংগ্রহ ১৫০-১৬০ হলে, আমাদের জন্য ভালো হতো। তারপরও আমরা ম্যাচটি জুময়ে তুলতে বল হাতে লড়াই করার চেষ্টা করেছি।’
পাওয়ার প্লেতে ৩৬ রানে ৪ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। সেখানেই ম্যাচ থেকে কিউইরা ছিটকে গেছে বলে মনে করেন স্যান্টনার। তিনি বলেন, ‘পাওয়ার প্লেতে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। সেখানে ৪ উইকেট না হারালে বড় সংগ্রহ করা সম্ভব হতো।’
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিনবার দ্বিপাক্ষীক সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। সবগুলোতেই জিতেছে তারা। সিরিজ হার এড়াতে শেষ দুই ম্যাচে ভালো পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদি স্যান্টনার। তিনি বলেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ভিন্ন উইকেটে আমরা ভালো কিছু করতে পারবো বলে আশা করি। ভিন্ন কন্ডিশন, সবকিছু নতুনভাবে শুরু করবো আমরা। শেষ ম্যাচে দুই ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে দল।’
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















