ভোটার তালিকা হালনাগাদ
বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৮ ২২ এপ্রিল ২০১৯
ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।সারাদেশে কয়েকটি ধাপে হালনাগাদ কার্যক্রম চলবে। প্রথম দফার কার্যক্রম শুরু মঙ্গলবার।
প্রথম ধাপে ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ৬৪ জেলার ১৩৫টি উপজেলা/থানায় ভোটারের তথ্যসংগ্রহ করা হবে।ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, এবার সারাদেশে ৮০ লাখ ভোটারের তথ্য সংগ্রহ করার টার্গেট নিয়ে কমিশন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে।
তিনি বলেন, এবার হালনাগাদ কার্যক্রমে ২০০৪ সালের পহেলা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম এসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের নাম ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হবে। আর তাদের বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি, তাদের বয়স ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়ে যাবে।
এছাড়া বিগত হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছিলেন ভোটার তালিকায় নিবন্ধনের জন্য তাদের তথ্য সংগ্রহ করা হবে। হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়া হবে এবং ভোটার স্থানান্তরের আবেদন নেয়া হবে। এবারের হালনাগাদে হিজড়া জনগোষ্ঠী ‘হিজড়া’ হিসেবে ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারবেন।
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পর ২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে নাগরিকদের আঙুলের ছাপ সংগ্রহ ও নিবন্ধনের কাজ চলবে।
এবার ৫২ হাজার ৫০০ জন তথ্য সংগ্রহকারী, ১০ হাজার ৫০০ জন সুপারভাইজার ও ৭৮০ জন সহকারী রেজিস্ট্রেন অফিসার এই কর্মযজ্ঞে নিয়োজিত থাকবেন।
মঙ্গলবার থেকে যেসব এলাকায় তথ্যসংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে এগুলো হলো - রংপুর বিভাগের পঞ্চগড় পঞ্চগড় সদর, ঠাকুরগাঁও সদর, দিনাজপুর সদর ও নবাবগঞ্জ, নীলফামারী সদর ও ডিমলা, লালমনিরহাট সদর, রংপুর সদর ও পীরগঞ্জ, কুড়িগ্রাম সদর ও রৌমারী এবং গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলা।
রাজশাহী বিভাগের জয়পুরহাট সদর, বগুড়া সদর, দুপচাচিয়া ও সারিয়াকান্দি এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, নওগাঁ সদর, পোরশা ও বদলগাছি, রাজশাহীর বোয়ালিয়া ও রাজপাড়া, নাটোর সদর ও সিংড়া, সিরাজগঞ্জ সদর ও তাড়াশ, পাবনা সদর ও ইশ্বরদী উপজেলা।
খুলনা বিভাগের মেহেরপুর সদর, কুষ্টিয়া সদর ও দৌলতপুর, চুয়াডাঙ্গা সদর, ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু, যশোর সদর, অভয়নগর, বাঘারপাড়া, মাগুড়া সদর, নড়াইল সদর, বাগেরহাট সদর, খুলনা সদর, সোনাডায্গা ও দৌলতপুর, সাতক্ষীরা সদর ও তালা উপজেলা।
বরিশাল বিভাগের বরগুনা সদর, পটুয়াখালি সদর ও গলাচিপা, ভোলা সদর ও মনপুরা, বরিশাল সদর, আগৈলঝাড়া ও গৌরনদী, ঝালকাঠি সদর, পিরোজপুর সদর ও নেসারাবাদ উপজেলা।
ঢাকা বিভাগের গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মাদারীপুরের কালকিনি, শরীয়তপুর সদর ও ডামুড্যা, ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর, রাজবাড়ী সদর, মানিকগঞ্জ সদর ও শিবালয়, মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া, নরসিংদীর মনোহরদী ও পলাশ, নারয়নগঞ্জ সদর ও আড়াইহাজার, ঢাকার দোহার, নবাবগঞ্জ, কিরানীগঞ্জ, সাভার, সূত্রাপুর, কোতয়ালী ও ডেমরা, গাজীপুরের শ্রীপুর, কালিগঞ্জ ও কাপাসিয়া উপজেলা।
ময়মনসিংহ বিভাগের টাঙ্গাইল সদর, সখীপুর ও ঘাটাইল, জামালপুরের দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ, শেরপুরের শ্রীবর্দী, ময়মনসিংহের ফুলবাড়িয়া, ভালুকা, ইশ্বরগঞ্জ ও গফরগাঁও, নেত্রকোনা সদর ও কলমাকান্দা, কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া ও তাড়াইল উপজেলা।
সিলেট বিভাগের সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর, সিলেট সদর, বালাগঞ্জ ও কানাইঘাট, মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল, হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলা।
চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া সদর ও নাসিরনগর, কুমিল্লার লালমাই, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, লাকসাম ও হোমনা, চাঁদপুর সদর ও হাজীগঞ্জ, ফেনী সদর ও পরশুরাম, নোয়াখালী সদর, কোম্পানীগঞ্জ ও সেনবাগ, লক্ষীপুর সদর ও রামগতি, চট্টগ্রামের সীতাকুন্ডু, মিরসরাই, কর্ণফুলী, লোহাগড়া, চন্দনাইশ ও আনোয়ারা, কক্সবাজার সদর ও কুতুবদিয়া, খাগড়াছড়ি সদর, রাঙামিাটি সদর ও বান্দরবান সদর উপজেলা।
বর্তমানে দেশের ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন ভোটারের মধ্যে ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ জন পুরুষ ও ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন নারী।
অর্থাৎ ভোটার তালিকায় পুরুষ ও নারীর অনুপাত - ৫০.৪২ : ৪৯.৫৮।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



