বিএনপি নমিনেশন নিলাম করেছে: প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০২ ১০ জানুয়ারি ২০১৯
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নমিনেশন নিলাম করেছে বলে মন্তব্য করেছেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। তার প্রশ্ন, নমিনেশন নিলাম করলে তারা জয়ী হবে কীভাবে?
তিনি বলেন, দেশের জনগণ সব বোঝে। তাই তারা বিএনপিকে ভোট দেয়নি। নৌকায় সিল মেরেছে। পছন্দের দলকে ফের ক্ষমতায় বসিয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপির মনোনয়ন বাণিজ্য চরম পর্যায়ে পৌঁছায়। রীতিমতো নিলামে পরিণত হয়। প্রতি আসনে সকাল-বিকাল প্রার্থী ঘোষণা দিয়েছে তারা। যে বেশি টাকা দিয়েছে তার দিকেই ঢোলে পড়েছে। একটা দল আসন নিলামে তুললে আর কী হবে? যা হওয়ার তাই হয়েছে। নিশ্চিত ভরাডুবি ঘটেছে।
তিনি বলেন, বিএনপি জামায়াত ইসলামকে মনোনয়ন দিয়েছে, স্বাধীনতা বিরোধীদের মনোনয়ন দিয়েছে। কিন্তু তারা জানে না, বাংলাদেশের মানুষ এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তাই জনগণ তাদের ভোট দেয়নি।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা এদেশ স্বাধীন করে গেছেন। তিনি বেঁচে থাকলে স্বাধীনতার ১০ বছরেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা তাকে হারিয়েছি।
তিনি যোগ করেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যোন্নয়ন ঘটে। আমরা ১০ বছরে যা করেছি, অন্যান্যরা ২৮ বছরেও করতে পারেনি। দেশের অর্থনৈতিক উন্নয়ন-ই আমাদের লক্ষ্য। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নত সমৃদ্ধ দেশ হবে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- The Epic Voyage That Started the World Cup
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- Trionda: A Football That Brings Three Countries Together
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি

