বিএনপি প্রার্থীর মৃত্যু: চাঁদপুর পৌরসভার মেয়র নির্বাচন স্থগিত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৫৬ ১৩ মার্চ ২০২০
পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আগামী নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মো. সফিকুর রহমান ভুঁইয়া (৬০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার ভোরে হাজী মহসীন রোডস্থ প্রিমিয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মো. সফিকুর রহমান ভুঁইয়া স্ত্রী, দুই কন্যা, এক পুত্র সন্তান, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, সফিকুর রহমান ভুঁইয়ার মৃত্যুর কারনে আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।
মরহুমের পৈত্রিক নিবাস শহরের দক্ষিণ গুনরাজদী ভুঁইয়া বাড়ী। সর্বশেষ তিনি শহরের শহীদ জাবেদ সড়ক (ট্রাক ঘাট) নিজ বাড়িতে বসবাস করতেন।
শুক্রবার বাদ আছর চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত শহরের পুরানবাজার ৫নং ওয়ার্ড রঘুনাথপুরসহ আশপাশের এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন মো. সফিকুর রহমান ভুঁইয়া। এসময় দিনের বেলায় কয়েকবার অসুস্থতা বোধ করেন তিনি। পরে রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রিমিয়ার হসপিটালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ভোরের দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
সফিকুর রহমান ভুঁইয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।
বিএনপির এই নেতার মৃত্যুর সংবাদ পেয়ে তার ট্রাকঘাটস্থ বাড়িতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক নজর দেখার জন্য ছুটে আসেন।
এদিকে, চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে আরও মনোনয়ন প্রত্যাশী এবং গ্রুপিং থাকলেও সর্বশেষ জেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি থেকে সফিকুর রহমান ভূঁইয়াকে একক প্রার্থী ঘোষণা করে।
স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা আইন-২০১০ (সংশোধিত) অনুযায়ী, ভোটগ্রহণের আগে বৈধভাবে মনোনীত যে কোনো প্রার্থী মারা গেলে রিটার্নিং কর্মকর্তা পৌরসভার সংশ্লিষ্ট পদের নির্বাচন কার্যক্রম গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত করে দেবেন।
এর প্রেক্ষিতে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, গণবিজ্ঞপ্তির মাধ্যমে মেয়র পদের নির্বাচন স্থগিত করা হবে। পরে তফসিল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করা হবে। আগামী ২৯ মার্চ পৌরসভার নির্বাচন হওয়ার নির্ধারিত তারিখ ছিল।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



