বিপিএলের প্লে অফের লাইনআপ চূড়ান্ত,কে কার প্রতিপক্ষ, কবে কোন ম্যাচ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৪ ২৩ ফেব্রুয়ারি ২০২৪
প্লে অফ নিশ্চিতের ম্যাচে জয়ের ক্যানভাসটা ঠিক যেভাবে সাজানো দরকার ছিল সেভাবেই ব্যাট হাতে রানের ফোয়ারা বইয়ে কাজের কাজটিই করলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সঠিক সময়ে জ্বলে উঠলো তার ব্যাট, সেই সঙ্গে চতুর্থ দল হিসেবে দলকে নিয়ে গেলেন বিপিএলের দশম আসরের প্লে’অফে। এর মধ্যদিয়ে চূড়ান্ত হয়ে যায় প্লে অফের চারটি দল। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘটে টুর্নামেন্টের শুরুর টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইগার্সের।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে তামিম বাহিনী। এর আগে প্লে নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফাইনালের মিশনে কোয়ালিফায়ার রাউন্ডে মুখোমুখি হবে এ চার দল।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল রংপুর ও কুমিল্লা মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। ১২ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর, অন্যদিকে সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা। নিয়মানুসারে এ দুই দল আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এ ম্যাচের জয়ী দল সরাসরি কাটবে ফাইনালের টিকিট।
তবে ম্যাচটিতে হারলেও যে তাদের ফাইনালে খেলা হবে না এমনটি নয়। বরং তারা ফাইনালে যাওয়ার পথে পাবে আরও একটি সুযোগ। এলিমিনেটর রাউন্ডে জয়ী দলের বিপক্ষে খেলবে তারা। টেবিলের তিনে থাকা ফরচুন বরিশাল ও চতুর্থ স্থানে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় হবে এলিমিনেটর রাউন্ডের ম্যাচ। জয়ী দল প্রথম কোয়ালিফায়ার রাউন্ডে বাদ পড়া দলের বিপক্ষে ফাইনালের টিকিট নিশ্চিত করতে ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে। আর পরাজিত দল দশম আসর থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে।
আগামী ১ মার্চ প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। এখান থেকে একটি দলের হাতে শিরোপা উঠার মধ্যদিয়ে পর্দা নামবে বিপিএলের দশম আসরের।
প্লে অফে নাম লেখানো চার দলের মধ্যে দুটি দলই শিরোপার দেখা পেয়েছে। যেখানে কুমিল্লার রয়েছে সর্বোচ্চ ৪টি শিরোপা ও রংপুরের একটি। অন্যদিকে এখন পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেনি চট্টগ্রাম ও বরিশাল। তাই তাদের আপ্রাণ চেষ্টা থাকবে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার। অন্যদিকে কুমিল্লা ও রংপুরের লক্ষ্য থাকবে নিজেদের শোকেসে আরেকটি শিরোপা তোলার।
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- বাজেট উপস্থাপন ১১ জুন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
















