বিপিএলে খেলার অনুমতি পেতে পারেন ভারতীয় ক্রিকেটাররা!
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৯ ২৪ জুলাই ২০২২
জাতীয় দলে নেই, বোর্ডের সঙ্গে চুক্তি নেই, আইপিএলেও নিয়মিত সুযোগ পাচ্ছে না। তবুও বিদেশি লিগে খেলার অনুমতি নেই ভারতের ক্রিকেটারদের। প্রায় দুই বছর আগে এমন ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটার সুরেশ রায়না।
বিষয়টি নিয়ে সেই সময় চুপ থাকলেও নতুন করে ভাবতে শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা বিদেশি লিগে দল কেনায় ভারতের ক্রিকেটারদের খেলার অনুমতি চাইছে। তাদের অনুরোধে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ভারতের ক্রিকেটারদের খেলার অনুমতি দেয়ার কথা ভাবছে বিসিসিআই।
আগামী সেপ্টেম্বরের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘বিদেশের লিগে উপস্থিতিসহ কয়েকটি আইপিএল দল ভারতীয় খেলোয়াড়দের বিদেশের লিগে খেলার অনুমতি দেয়ার জন্য বিসিসিআইকে অনুরোধ করেছে। কিন্তু কোনও সিদ্ধান্তে আসার আগে আমাদের এজিএমে এ নিয়ে আলোচনা করতে হবে। এটি একটি বিতর্কিত বিষয়, আইপিএল সফল হয়েছে। এটি প্রদান করে বিশেষত্বের কারণে। অবশ্যই, আমরা এটি হারাবো না। ভারতীয় খেলোয়াড়দের বিদেশে খেলার জন্য, এটি ফ্র্যাঞ্চাইজি লিগের ক্রমবর্ধমান সংখ্যার কারণে ঘটতে পারে।’
আইপিএল শুরুর পর থেকেই ভারতের সক্রিয় ক্রিকেটারদের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি নেই। তবে সেই নিয়মে পরিবর্তন আনতে বিসিসিআইকে অনুমতি চেয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি।
এদিকে দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল কিনেছে আইপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি। যেখানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মতো জনপ্রিয় দলগুলো। চারটি বিদেশি খেলানোর সুযোগ থাকলেও খেলতে পারবেন না কোনও ভারতীয় ক্রিকেটাররা। সমর্থকদের চাহিদা ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রসারণ ঘটাতে সাউথ আফ্রিকার লিগে ভারতের ক্রিকেটারদের চান আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে নেই এবং ঘরোয়া ক্রিকেটে রাজ্য দলের পরিকল্পনায় নেই এমন ক্রিকেটারদের অনুমতি দেয়ার কথা ভাবছে বিসিসিআই। এমনটা ঘটলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা যেতে পারে ভারতের ক্রিকেটারদের। বাধা থাকবে না দ্য হান্ড্রেড কিংবা টি-টেনের মতো টুর্নামেন্টেও। যদিও তা এখনও চূড়ান্ত নয়।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















