বিশ্বকাপ : বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে ভারতের খসড়া সূচি প্রকাশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০৮ ১২ জুন ২০২৩
ঘনিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটির এখন পর্যন্ত চূড়ান্ত সূচি প্রকাশ করতে পারেনি আয়োজক দেশ ভারত। এই নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাদের।
আগের দুই আসরের সূচি প্রায় এক বছর আগে প্রকাশ করলেও এখন পর্যন্ত তা প্রস্তুতই করতে পারেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে রোববার (১১ জুন) একটি খসড়া সূচি প্রকাশ করেছে তারা। যেখানে ভারতের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচের সূচি রয়েছে।
বিসিসিআইয়ের প্রকাশিত সূচিতে দেখা যায়, ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ অক্টোবর। তবে সবচেয়ে বেশি আলোচনায় ভারত-পাকিস্তানের ম্যাচকে ঘিরে। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি।
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে আলাদা উত্তেজনা থাকে। তবে রাজনৈতিক বৈরিতার কারণে এই দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না। ফলে বৈশ্বিক টুর্নামেন্টে যখন এ দুই পরাশক্তির লড়াই হয়, তখন সবার মধ্যে আলাদা উত্তেজনা বিরাজ করে।
সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের প্রথমেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে বলে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন জানা যায়। ওই প্রতিবেদনে বলা হয়, ভারত তাদের গ্রুপ পর্বের বাকি আটটি ম্যাচ আটটি ভিন্ন ভেন্যুতে খেলবে। তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে। খসড়া সূচি অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটি হবে ১৯ অক্টোবর পুনেতে।
১৩তম আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। আর ফাইনাল ম্যাচটি হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে। যদিও সেমিফাইনালের ভেন্যু কোথায় হবে তা এখনও জানানো হয়নি।
অন্যান্য বড় ম্যাচের মধ্যে রয়েছে ২৯ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড এবং ৪ নভেম্বর আহমেদাবাদে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ। বিগত দুই বিশ্বকাপে টুর্নামেন্ট শুরুর এক বছর আগেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছিলো। এবারের বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল চার মাস। তবে এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি।
বিশ্বকাপে ভারতের খসড়া সূচি
ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই
ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি
ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ
ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে
ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা
ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনৌ
ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বাই
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা
ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















