বিশ্বকাপের আগে নতুন জটিলতায় পাকিস্তান, ভিসা দেয়নি ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫৩ ২৪ সেপ্টেম্বর ২০২৩
ভারতে আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের। এর আগে নতুন জটিলতায় পড়েছে পাকিস্তান। মেগা-ইভেন্টে অংশ নেয়ার জন্য এখনও ভিসা পায়নি তারা। ফলে বৈশ্বিক আসরের আগে বাবর আজমদের দুবাই সফর বাতিল করা হয়েছে।
ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আসছে সপ্তাহে দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তান দলের। সেখানে কয়েকদিন ক্রিকেটাররা একসঙ্গে সময় কাটিয়ে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেয়ার পরিকল্পনা ছিল তাদের।
আগামী ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে পাকিস্তান। এর আগে দুবাইয়ে সেই ম্যাচের জন্য প্রস্তুতি নিতে চেয়েছিলেন বাবররা। তবে অপ্রত্যাশিত ভিসা বিলম্বের কারণে আগামী বুধবারই লাহোর থেকে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে পাক ব্রিগেড। পরে বিশ্বকাপ প্রস্তুতির জন্য হায়দরাবাদে যাবে তারা।
উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে পাকিস্তান শিবিরে। ভারতে ভ্রমণ নিয়ে তাদের জটিলতা ও চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। মূলত দুই দেশের কূটনৈতিক ঝামেলার কারণে এই অবস্থার উদ্রেক ঘটেছে।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, একদিনের বিশ্বকাপের ১৩তম সংস্করণে অংশ নেবে ১০ দল। এর মধ্যে ৯টিই ভিসা পেয়ে গেছে। শুধু পাকিস্তানকে দেয়া হয়নি।
এতে আবার দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। সাধারণত, উভয় দেশে ভ্রমণের জন্য ভিসা পাওয়া ঐতিহাসিকভাবে কঠিন প্রক্রিয়া। কারণ, পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা সবসময় বিরাজ করে।
সবশেষ ২০১৩ সালে ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলে পাকিস্তান। এরপর আর বৈশ্বিক টুর্নামেন্টে ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই দেখা যায় না। উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















