বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সিরিজ খেলবে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৭ ২৩ ফেব্রুয়ারি ২০২৪
চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ এই টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের আগে আমেরিকাতেই তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চায় বাংলাদেশ দল। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেছেন, ‘(ওয়ানডে) বিশ্বকাপে প্রস্তুতির ঘাটতি ছিল না। কোচ না থাকলেও আমাদের ধারাবাহিকতা তো ছিল। কোচ সময় কম পেয়েছে, এর মানে এই না যে প্রস্তুতির ঘাটতি (ছিল)। এটা কোনো কারণ না। সামনে বিশ্বকাপের আগে আমরা জিম্বাবুয়ের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলব। এখন বিপিএল হচ্ছে। যুক্তরাষ্ট্রে আমরা প্ল্যান করছি স্বাগতিক দলের সঙ্গে ৩ ম্যাচের সিরিজ খেলব। এটাও আমাদের প্রস্তুতির মধ্যেই পড়ে।’
চলতি বিপিএলে ফর্মে নেই বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও বিষয়টি নিয়ে চিন্তিত নন জালাল, ‘একজন ক্রিকেটারের ফর্ম নাই, এ কথায় আমি বিশ্বাস করি না। শান্ত পারফর্ম করছে না, সে ক্লাস প্লেয়ার। আন্তর্জাতিক সিরিজ শুরু হলে দেখবেন সে ব্যাক ইন ফর্ম। সাকিবের চোখের একটা সমস্যা ছিল যার জন্য সমস্যা হচ্ছিল। আশা করি যেহেতু এখন সে ব্রেক নিয়েছে পরে সে আমাদের সঙ্গে যোগ দিবে।’
একইসঙ্গে সাকিবের রানে ফেরা নিয়েও এই বিসিবি কর্মকর্তা কথা বলেছেন, ‘কোনো সন্দেহ নেই সে (সাকিব) আমাদের সেরা প্লেয়ার। সে পারফর্ম করবেই। এটা তো তাদেরও জানা আছে যে তারা কী পারফর্ম করতে পারবে। তারা হচ্ছে ক্লাস প্লেয়ার। ক্রিকেট হচ্ছে এমন এক বিষয়, যেখানে এক সিজন ভালো না করলেও পরের সিজনে অনেকে ভালো খেলছে। এমন ওঠা-নামা থাকেই। এর মানে এই না যে আউট অফ ফর্ম।’
বর্তমানে বিপিএলের ম্যাচে ব্যস্ত টাইগার ক্রিকেটাররা। আগামী ১ মার্চ ফাইনাল দিয়ে বিপিএলের নবম আসরের পর্দা নামবে। এর তিনদিন পরই (৪ মার্চ) ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে শান্ত’র দল। ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে নেই সাকিব আল হাসান। ফিরেছেন তাইজুল ইসলাম, নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম।
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- A New Chapter for the FIFA World Cup
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- বাজেট উপস্থাপন ১১ জুন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
















