বিশ্বকাপের থিম সং প্রকাশ (ভিডিও)
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৬ ২১ সেপ্টেম্বর ২০২৩
ভারতের মাটিতে মাত্র সপ্তাহ দুয়েক পরই পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। বুধবার (২০ সেপ্টেম্বর) আসন্ন মেগা আসরের থিম সং মুক্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতের পাঁচ শিল্পীর কণ্ঠে বেজে উঠেছে ‘দিল জশন বলে’, যার বাংলা করলে দাঁড়ায় ‘হৃদয় উদযাপন করে’। হিন্দি ভাষায় গাওয়া গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বলিউড তারকা রণবীর সিং।
৩ মিনিট ২১ সেকেন্ডের গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গানের পোস্টার টুইটারে শেয়ার করে আইসিসি জানিয়েছিল, বুধবার ভারতীয় সময় দুপুর ১২টায় মুক্তি পাবে গানটি।
গানটিতে একটি ট্রেনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে যাত্রীদের সঙ্গে বিশ্বকাপের উত্তাপ ছড়ানো গানে মাতেন বলিউড অভিনেতা রণবীর সিং ও গানের সুরকার প্রীতম। রণবীরের সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা গেছে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাকেও। চাহাল বিশ্বকাপ দলে জায়গা না পেলেও, তার স্ত্রী ছিলেন থিম সং’টির বড় একটি অংশজুড়ে।
গানটি লিখেছেন শ্লোক লাল এবং সাবেরী ভার্মা। গানটি গেয়েছেন প্রীতম, নাকাস আজিজ, শ্রীরামা চন্দ্র, আকাশ মিশ্র, জোনিতা গান্ধী, আকসা ও চরণ। এ নিয়ে সংগীত শিল্পী প্রীতম জানিয়েছেন, ‘ক্রিকেট ভারতের সর্বশ্রেষ্ঠ আবেগ এবং সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য ‘‘দিল জশন বলে’’ রচনা করা আমার জন্য একটি অসাধারণ সম্মানের বিষয়। এই গানটি শুধুমাত্র ১.৪ বিলিয়ন ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য।’
আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ওয়ানডে বিশ্বকাপের। যেখানে সব মিলিয়ে ভারতের ১০টি মাঠে হবে বিশ্বকাপের ৪৮টি ম্যাচ। এর মধ্যে অধিকাংশ ম্যাচই হবে দিবারাত্রীর। শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বাকি ৬টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
আইসিসির ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের পেজগুলোতে অফিসিয়াল এই সংগীতটি প্রকাশ করা হয়েছে। ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলেও, ৪ অক্টোবর হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অধিনায়ককে নিয়েও আছে বিশেষ আয়োজন। এর আগে ২০১১ আসরের ‘থিম সং’ তুমুল জনপ্রিয় হয়েছিল, যার শিরোনাম ছিল ‘দে ঘুমাকে’।
DIL JASHN BOLE! #CWC23
Official Anthem arriving now on platform 2023
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















