বিশ্বকাপের দল গঠন প্রক্রিয়া শুরু: নান্নু
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৫২ ১০ এপ্রিল ২০২৩
আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর এবার অ্যাওয়ে সিরিজের পালা। ওয়ানডে সুপার লিগের অংশ হলেও নির্ভার হয়েই সিরিজটা খেলবে টাইগাররা। কারণ, এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগেই এখন চূড়ান্ত দল নির্বাচনের চ্যালেঞ্জ নির্বাচকদের সামনে।
আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য অবশ্য এরইমধ্যে দলও ঘোষণার কাজ সেরে ফেলেছে বাংলাদেশ। রোববার (৯ এপ্রিল) বিকেলে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।
মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনদের বাদ দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ, আর প্রথমবারের মতো টাইগার স্কোয়াডে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। মূলত কন্ডিশনকে গুরুত্ব দিয়েই দল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকরা।
রোববার বিকেলে দল ঘোষণার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ওখানকার কন্ডিশন কিন্তু অনেক চ্যালেঞ্জিং। সেটা চিন্তা করে ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে কন্ডিশন অনুযায়ীই দল গঠন করা হয়েছে।’
ইংল্যান্ডের প্রতিকূল পরিবেশের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা দ্রুত মানিয়ে নেবে বলে মনে করেন নান্নু, ‘এখন আমাদের দল আগের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। আমাদের এখন যথেষ্ট সামর্থ্য আছে দ্রুত মানিয়ে নেয়ার। যতই চ্যালেঞ্জ হোক, আশা করি ওরা দ্রুত মানিয়ে নিতে পারবে।’
এদিকে, এশিয়া কাপের আগে আর মাত্র দুটি ওয়ানডে সিরিজ পাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজের পর জুনে আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই সিরিজ দেখেই এশিয়া কাপের দল ঠিক করতে চান নির্বাচকরা। আর এশিয়া কাপের দলকেই যে বিশ্বকাপে খেলতে পাঠানো হবে, তা তো আগেই জানিয়ে রেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
নান্নু জানান, নির্বাচক প্যানেল এরই মধ্যে শুরু করে দিয়েছে দল নির্বাচন প্রক্রিয়া। তিনি বলেন, ‘আমরা একটা পুল করেছি। সেখানে কিছু খেলোয়াড়কে আমরা সুযোগ দিয়েছি। আশা করি এশিয়া কাপের আগেই বিশ্বকাপের দলটা করে ফেলব। এর আগে আমরা খেলোয়াড়দের সব ধরনের পারফরম্যান্স বিবেচনা করব। কাউকে চোখের আড়াল করা হবে না।’
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















