বিশ্বকাপে অঘটন : পাকিস্তানকে সুপার ওভারে হারালো যুক্তরাষ্ট্র
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৫ ৭ জুন ২০২৪
বাংলাদেশকে সিরিজে পরাজিত করে কানাডাকে বিশ্বকাপের প্রথম ম্যাচে উড়িয়ে দেয়ার পর পাকিস্তানকে হারিয়ে প্রমাণ করল যুক্তরাষ্ট্র আন্ডারডগ । ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিটে শেষ হওয়া ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে পাঁচ রানে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম কোনো অঘটন।
বাংলাদেশের পর এবার দ্বিতীয় টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তানকে আন্তর্জাতিক ম্যাচে হারাল তারা। একইসাথে বিশ্বকাপে এই প্রথম কোনো টেস্ট দলকে হারানোর কৃতিত্ব দেখাল এবারের বিশ্বকাপের সহ-আয়োজকরা।
মোহাম্মদ আমিরের করা সুপার ওভার থেকে ১ উইকেটে ১৮ রান তুলে নেন অ্যারন জোন্স ও হারমিত সিং। এর মধ্যে ওয়াইড থেকেই ৭ রান দেন আমির! জবাব দিতে নেমে সৌরভ নেত্রভালকারের করা ওভার থেকে পাকিস্তান ১ উইকেটে ১৩ রান তুলতে সমর্থ হয়।
নির্ধারিত ২০ ওভারের খেলায় পাকিস্তানের ৭ উইকেটে করা ১৫৯ রানের জবাবে যুক্তরাষ্ট্রও ৩ উইকেটে ১৫৯ রান তুলে নেয়। জিততে শেষ ওভারে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল ১৫ রান। কানাডার বিপক্ষে ম্যাচে ৪০ বলে ৯৪ রানের টর্নেডো ইনিংস খেলে জয়ের নায়ক অ্যারন জোন্স ছিলেন বলে আশাও বেঁচে ছিল স্বাগতিক দলের। সঙ্গে ছিলেন নিতিশ কুমার। হারিস রউফের করা শেষ ওভার থেকে এই দুজন সমীকরণ পুরোপুরি মেলাতে না পারলেও ঠিকই ১৫ রান তুলে নিলে ম্যাচ টাই হয়ে পড়ে। এমনকি শেষ তিন বল থেকে ১১ রান তুলে নেয়ার কৃতিত্ব দেখান দুজন।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৬ রানের মধ্যে মোহাম্মদ রিজওয়ান, উসমান খান ও ফখর জামানের উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। সেখান থেকে বাবর আজম (৪৩ বলে ৪৪) ও শাদাব খানের (২৫ বলে ৪০) লড়াইয়ে দল পায় ৭ উইকেটে ১৫৯ রানের পুঁজি। যুক্তরাষ্ট্রের নসতুস কেনজিগে ৩০ রানে তিনটি ও নেত্রভালকার ১৮ রানে দুটি উইকেট নেন।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















