বিশ্বকাপে অনন্য নজির, ৫ বলে ওভার শেষ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪০ ৫ নভেম্বর ২০২২
গ্রুপ ওয়ানের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে মাঠে লড়ছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এ ম্যাচটি অস্ট্রেলিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারলেই ছিটকে যেতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। আর জিতলেও তাকিয়ে থাকতে হবে আগামীকালের ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। সে ম্যাচে ইংল্যান্ড জয় পেলে সেমিতে আর নাও উঠতে পারে অস্ট্রেলিয়া।
এমন সমীকরণে যখন দাঁড়িয়ে অস্ট্রেলিয়া তখন এ ম্যাচে অনন্য নজির গড়েছেন ম্যাচের দুই আম্পায়ার। এ ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসের ৪র্থ ওভারটি ৫ বলেই শেষ করে দেন আম্পায়াররা। অর্থাৎ এক বল কম খেলেই ওভারের সমাপ্তি ঘোষণা করেন অনফিল্ডে থাকা দুই আম্পায়ার।
আফগানিস্তানের হয়ে ওভারটি করতে আসেন পেসার নবীন-উল-হক। অস্ট্রেলিয়ার হয়ে তখন ব্যাটিংয়ে ছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। নবীনের ওভারের প্রথম বল থেকে মিচেল মার্শ এক রান নেন। দ্বিতীয় বলে ওয়ার্নার এক রান আদায় করেন। তৃতীয় বল থেকে মিচেল মার্শ ৪ রান তুলে নেন। চতুর্থ বল থেকে দৌড়ে ৩ রান তুলে নেন মার্শ। পঞ্চম বলে ওয়ার্নারের কাছ থেকে ডট বল আদায় করে নেন নবীন-উল-হক। এরপরই আম্পায়ররা ওভার শেষের কল করেন।
মাঠের দুই আম্পায়ার এত বড় ভুল করলেও টিভি আম্পায়ারও দৃষ্টি থেকেও বিষয়টি এড়িয়ে যায়। যা একটি আশ্চর্যজনক বিষয়ও বটে। আম্পায়ারের ভুলে অনেক সময় ৭ বলের ওভার দেখলেও এই প্রথম ৫ বলে ওভার দেখল ক্রিকেট বিশ্ব।
মাঠে এ ম্যাচটি পরিচালনার দায়িত্ব পালন করেন পাকিস্তানের আলিম দার ও জিম্বাবুয়ের লেংটন রুসেরে। টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোকস। রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে ছিলেন শ্রীলঙ্কার রঞ্জন মাধুগালে।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















