বিশ্বকাপ ফুটবল: জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়লো জাপান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪২ ২৩ নভেম্বর ২০২২
এক কথায় অবিশ্বাস্য! অসাধারণ! জাপানের কাছে ধরাশায়ী হলো বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি। বুধবার কাতার বিশ্বকাপ ফুটবলে এশিয়ার আন্ডারডগ জাপান জার্মানিকে ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয় অঘটন ঘটিয়ে দিলো।
খেলার শুরুতে জাপানিরা আক্রমনাত্মক খেলে জার্মানির জালে বল পাঠালেও রেফারী অফসাইড দিয়ে বাতিল করে দেয়। এরপর দ্বিতীয়ার্ধের ৭৪তম মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে জার্মানি।
তবে ম্যাচে জাপান কামব্যাক করতে কাতার বিশ্বকাপে চমকের ডালি নিয়ে হাজির হয়। আট মিনিটের ব্যবধানে দুটি গোল আদায় করে নিয়েছে জাপান। দুটি গোলই করেছেন বদলি দুই খেলোয়াড়। আর এতেই ইতিহাস হয়ে গেলো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছাড়লো জাপান। গোল করে জয়ের নায়ক রিতসু দুয়ানে, তাকুমা আসানো। অবশ্য জাপানের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গোলরক্ষক শুইচি গোন্ডা।
আজকের ম্যাচে মোট ৮টি সেভ করেছেন দক্ষ এই গোলকিপার। বিশ্বকাপে জাপানিজ কোনো গোলরক্ষকের পক্ষে যা দ্বিতীয় সর্বোচ্চ সেভ।এর মধ্যে ৮ সেভের ৪টিই ছিল ডিবক্সের ভেতর থেকে।
মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে ঠিক একইভাবে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে সৌদি আরব। এশিয়ান দলের বিপক্ষে দুই দিনে দুই পরাশক্তির হার। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা।
আর জার্মানি বিশ্বকাপে টানা দুই ম্যাচে হারলো এশিয়ান দলের কাছে। গত আসরে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল তারা।
ইলকাই গন্ডোয়ানের গোলে প্রথমার্ধে জাপানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিল জার্মানি। তবে বদলি নামা খেলোয়াড় রিতসু দুয়ানের গোলে ৭৫তম মিনিটে সমতায় ফেরে এশিয়ান জায়ান্টরা। আর ৮৩তম মিনিটে জাপানকে এগিয়ে দেন আরেক বদলি খেলোয়াড় তাকুমা আসানো।
পরে রিতসু দুয়ানে-তাকুমা আসানোরা জাপানের ফুটবল ইতিহাসের সেরা জয়টা উপহার দিলেন। বিশ্বকাপে শিরোপা জয়ী কোনো দলের বিপক্ষে এটি জাপানের প্রথম জয়। এর আগে ২০০২ সালে রাশিয়া ও তিউনিশিয়া, ২০১০ সালে ক্যামেরুন ও ডেনমার্ক এবং গত আসরে কলম্বিয়ার বিপক্ষে জিতেছিল দলটি।
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- FIFA World Cup Glory: A Century of Champions
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- The Epic Voyage That Started the World Cup
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
















