বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও কমছে স্বর্ণের দাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১১ ২৬ এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে কমছে স্বর্ণের দাম। বৃহস্পতিবারও (২৫ এপ্রিল) নিরাপদ আশ্রয় ধাতুটির বৈশ্বিক দর কমেছে। সেই সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও হ্রাস পাচ্ছে স্বর্ণের মূল্য। এদিন স্থানীয় মার্কেটেও গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি চড়া রয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরের আগে সুদের হার নাও কমাতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।
এই সম্ভাবনায় মার্কিন মুদ্রা ডলারের মান বেড়েছে। সেই সঙ্গে ইউএস ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে চাপে পড়েছে বুলিয়ন বাজার। এই প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৩১৩ ডলারে। এ নিয়ে টানা ৪ দিন বিশ্ববাজারে মূল্যবান ধাতুটির দাম কমলো।
একই দিনে দেশের মার্কেটে প্রতি ভরি স্বর্ণের দর কমানো হয়েছে ৬৩০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই ঘোষণা দিয়েছে। এ নিয়ে টানা ৩ দিন স্থানীয় বাজারে দুঃসময়ে বন্ধু ধাতুটির দরপতন ঘটলো।
বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরিতে ১ লাখ ৮ হাজার ৪০৫ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ৯১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য ৭৪ হাজার ৮০১ টাকা দরা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। এছাড়া বিশ্ববাজারেও নিয়মিত বিরতিতে দর হ্রাস পাচ্ছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম ঠিক করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম ৪ মাসে দেশের বাজারে ১৩বার স্বর্ণের মূল্য সমন্বয় করেছে বাজুস। যেখানে ৭বার দাম বাড়ানো হয়েছে। আর কমিয়েছে ৬বার। ২০২৩ সালে সবমিলিয়ে চকচকে ধাতুটির দাম সমন্বয় করা হয়েছিল ২৯বার।
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব













