বিয়ের পর একইসঙ্গে মা ও বউয়ের মন জয়ের কৌশল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫১ ১৩ মে ২০২৫
বিয়ের পর পুরুষদের জন্য সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জায়গা হয়ে ওঠে—মা না বউ, কার কথা শুনবেন? একদিকে যিনি জন্ম দিয়েছেন, লালন করেছেন, ভালোবেসেছেন; অন্যদিকে যিনি নিজের পরিবার ছেড়ে, স্বপ্ন নিয়ে জীবনসঙ্গী হিসেবে এসেছেন। এমন পরিস্থিতিতে অনেক ছেলেই পড়েন চাপে—একজনকে খুশি করতে গেলে আরেকজনের মন খারাপ হয়ে যায়। তাহলে কি ভারসাম্য বজায় রেখে দুজনের মন জয় করা সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, অবশ্যই সম্ভব—সচেতন সিদ্ধান্ত আর আবেগের উপর নিয়ন্ত্রণ রাখলেই মিলতে পারে সমাধান।
১. নিজেকে সরিয়ে দিন, কিন্তু দায়িত্বহীনভাবে নয়:
মা ও স্ত্রীর মধ্যকার মতবিরোধে পক্ষ নেওয়া খুব সহজ, কিন্তু তা দীর্ঘমেয়াদে অশান্তি ডেকে আনতে পারে। তাই এমন পরিস্থিতিতে সরাসরি কোনো মন্তব্য না করে আপনি পরিস্থিতি বোঝার সময় নিন। আপনি সরাসরি বলতে পারেন- “তোমরা দুজনই আমার আপন, আমি চাই তোমরা নিজেরা বিষয়টা আলোচনা করে বুঝে ফেলো।” এতে করে কোনো পক্ষেই আপনি ‘খারাপ’ হয়ে উঠবেন না।
২. সময় নিয়ে বিবেচনা করুন, আবেগে নয়:
স্ত্রী বা মা কেউ যদি আপনাকে জোর করে সিদ্ধান্ত দিতে বলেন, তখন আবেগে ভেসে গিয়ে কিছু না বলে ঠান্ডা মাথায় উত্তর দিন- “আমি একটু ভেবে দেখি, তোমাদের দুজনের কথাই শোনার পর বলব।” এরপর দুই পক্ষের যুক্তি শুনে চিন্তা করে, দুজনের মতেরই ভালো ও খারাপ দিক বিশ্লেষণ করুন। সরাসরি একজনকে সঠিক বলবেন না- বরং বুঝিয়ে বলুন কেন একটি বিষয় বাস্তবতা অনুযায়ী বেশি গ্রহণযোগ্য।
৩. আলাদা করে কথা বলুন:
একসঙ্গে বিষয় মীমাংসার চেষ্টা সবসময় ফলপ্রসূ না-ও হতে পারে। বরং আলাদা আলাদা করে কথা বললে আপনি তাদের ব্যক্তিগত অনুভূতির জায়গাটা বুঝতে পারবেন। যেমন, কোথায় ডিনার করা হবে তা নিয়ে মতবিরোধ হলে- মায়ের কাছে গিয়ে বলুন, “তুমি যেখানে যেতে চাও, সেটা খুব ভালো জায়গা। তবে ওরও কিছু পছন্দ আছে, আমরা দুজনের মাঝামাঝি একটা জায়গা ভাবতে পারি।” একইভাবে স্ত্রীর সঙ্গেও এমন আলোচনায় করুন। এতে কারও অপমান হবে না, বরং সমাধানের পথ তৈরি হবে।
৪. বাস্তব অভিজ্ঞতা থেকে পরামর্শ নিন:
এই ধরনের পরিস্থিতিতে সদ্য বিবাহিত কেউ যদি খুব চাপে থাকেন, তবে বাবার মতো কাছের অভিভাবক, আত্মীয় বা বিশ্বাসযোগ্য বন্ধুর সঙ্গে কথা বলুন। তারা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে এমন কিছু পরামর্শ দিতে পারেন, যা সত্যিই কাজে আসবে। তবে সব পরামর্শ অন্ধভাবে গ্রহণ করা যাবে না। বরং নিজের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে, মানসিক ভারসাম্য রেখে সিদ্ধান্ত নিতে হবে।
৫. গুরুত্ব দিন সম্পর্কের ‘মানুষটার’ উপরে, মতের নয়:
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—মা ও স্ত্রী দুজনই আপনাকে ভালোবাসেন। মতভেদ হলেও ভালোবাসায় কোনো ঘাটতি নেই। তাই কে ‘ঠিক’ আর কে ‘ভুল’ সেটা নিয়ে না ভেবে বরং ভাবুন, কীভাবে সম্পর্কটা আরেকটু মধুর রাখা যায়।
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
















