বুকে জ্বালাপোড়া দূর করার উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:১৮ ৬ ফেব্রুয়ারি ২০২৪
বুকে জ্বালাপোড়ার সমস্যা আমাদের দেশের মানুষের মধ্যে বেশ সাধারণ। বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দিতে পারে। তবে বেশিরভাগ সময়ে খাবারের অভ্যাস এক্ষেত্রে দায়ী থাকে। অতিরিক্ত খাওয়া কিংবা মসলাদার, ভাজাপোড়া খাবার বেশি খাওয়ার অভ্যাস আপনার বুকে জ্বালাপোড়ার কারণ হতে পারে। পুষ্টিবিদের মতে, আমাদের পেটের অ্যাসিড খাদ্যনালীতে পৌঁছানোর পর টিউবটি মুখ থেকে পাকস্থলীতে খাদ্য বহন করলে অ্যাসিডিটি হয়। যার ফলে বুকে জ্বালাপোড়া দেখা দেয়। জেনে নিন বুকে জ্বালাপোড়া হলে তা দূর করার উপায়-
১. খাবার চিবিয়ে খান
খাবার খাওয়ার সময় অনেকেই তাড়াহুড়া করেন। এমনটা করা যাবে না। আধাআধি নয়, খাবার খেতে হবে ভালো করে চিবিয়ে। খুব দ্রুত খাবার খেলে আমাদের পেট সহজে হজম করতে পারে না। সেখান থেকে দেখা দিতে পারে অ্যাসিডিটি। ফলস্বরূপ ভুগতে হয় বুকে জ্বালাপোড়ায়। তাই এই সমস্যা এড়াতে খাবার ভালো করে চিবিয়ে খান।
২. রাতে দেরি করে খাবেন না
অনেকে রাতে দেরি করে খান। আপনারও কি এমন অভ্যাস রয়েছে? থাকলে তা ত্যাগ করুন। কারণ আপনি যদি রাতে দেরি করে খান এবং খাওয়ার পরপরই ঘুমাতে চলে যান তাহলে বুকে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। তাই সবচেয়ে ভালো হয় রাতের খাবার আগেভাগে খাওয়া এবং খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর ঘুমাতে যাওয়া।
৩. টক জাতীয় ফল সীমিত করুন
টক জাতীয় বা সাইট্রাস ফলের অনেক উপকারিতা রয়েছে একথা সত্যি। কিন্তু আপনার যদি বুকে জ্বালাপোড়ার সমস্যা থাকে তাহলে এ ধরনের খাবার কম খাওয়াই ভালো। সেইসঙ্গে এড়িয়ে চলতে হবে চকোলেটও। কারণ এ ধরনের খাবার অ্যাসিডিটি ডেকে আনতে পারে। এর বদলে সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন। এটি আপনাকে বুকে জ্বালাপোড়াসহ আরও অনেক সমস্যা থেকে দূরে রাখতে কাজ করবে।
৪. ধূমপান বাদ দিন
ধূমপানের অভ্যাস থাকলে তা বাদ দেওয়া জরুরি। কারণ ধূমপান অসংখ্য অসুখের কারণ। এমনকী এটি মৃত্যুও ডেকে আনতে পারে। তাই আপনার বুকে জ্বালাপোড়ার সমস্যা হলে ধূমপানের অভ্যাস বাদ দিতে হবে। সেইসঙ্গে ময়দা দিয়ে তৈরি খাবারও খেতে হবে সীমিত। এগুলো এড়িয়ে চলতে পারলেই আপনার বুকে জ্বালাপোড়ার সমস্যা অনেকটা দূর হবে।
৫. খালি পেটে বেকিং সোডা মেশানো পানি পান করুন
বেকিং সোডা সাধারণত খাবার ফোলানোর কাজে ব্যবহার করা হয়। কেক এবং বিভিন্ন ধরনের পিঠা তৈরিতে এটি বেশি ব্যবহার করা হয়। তবে আপনার বুকে জ্বালাপোড়ার সমস্যা দূর করতেও কাজ করবে এটি। সেজন্য প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে আধা টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে পান করে নিন। এতে বুকে জ্বালাপোড়া কমবে অনেকটাই।
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু




