ব্যাংক একীভূতকরণ: স্বেচ্ছায় ডিসেম্বরের মধ্যে, না হলে মার্চে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৩৭ ১৩ মার্চ ২০২৪
আগামী ডিসেম্বরের মধ্যে একে অপরের সঙ্গে আলোচনাসাপেক্ষে একীভূত হতে পারবে দুর্বল ব্যাংকগুলো। আর এই সময়ের মধ্যে ব্যর্থ প্রতিষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নিয়ন্ত্রক সংস্থার মুখপাত্র মেজবাউল হক। তিনি বলেন, আমানতকারীদের স্বার্থকে সবচেয়ে গুরুত্ব দেয়া হবে এই প্রক্রিয়ায়।
আর্থিক খাতে বেশ কিছুদিন ধরেই আলোচনায় দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ। এরই মধ্যে প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে, কবে নাগাদ শুরু হবে এই প্রক্রিয়া- তা এখনো নির্দিষ্ট করতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা। এর চেয়েও বড় প্রশ্ন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কিভাবে রক্ষা হবে গ্রাহক স্বার্থ?
এ নিয়ে হঠাৎই সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ ব্যাংক। সংস্থার মুখপাত্র মেজবাউল হক জানান, ডিসেম্বরের মধ্যে একে অপরের সঙ্গে আলোচনাসাপেক্ষে একীভূত হতে পারবে যেকোনো দুর্বল প্রতিষ্ঠান। তবে এই সময়ে মধ্যে যারা ব্যর্থ হবে, তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। সেটা মার্চে হতে পারে।
তিনি বলেন, যেসব ব্যাংক একীভূত হবে; সেসব ব্যাংকের অবস্থা ভালো নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা করা হবে। এরপরই মার্জার হওয়ার প্রক্রিয়া শুরু হবে। এককথায় ব্যাংক একীভূত হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। যাতে সবল ব্যাংক দুর্বল না হয়। আবার দুর্বল ব্যাংক সবল হয়। এই দুটি বিষয় গুরুত্বসহকারে দেখা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, একীভূতকরণ যে প্রক্রিয়াই হোক না কেনো, সর্বোচ্চ সুরক্ষা পাবেন আমানতকারীরা। তবে এসময় দুর্বল ব্যাংকের পরিচালকদের পদ ও বিনিয়োগ ফিরে পাওয়ার বিষয়টি স্পষ্ট করেননি তিনি।
মেজবাউল হক বলেন, ব্যাংক একীভূত হওয়া নিয়ে নানা ধরনের অনুমানভিত্তিক কথা শোনা যাচ্ছে। কিন্তু যে প্রক্রিয়ায় মার্জার হোক না কেন, এতে আমানতকারীদের স্বার্থের কোনো হানি হবে না। একইসঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থও দেখা হবে।
সম্প্রতি ব্যাংক খাতের স্বাস্থ্য বিষয়ক সূচক নিয়ে প্রতিবেদন উঠে আসে গণমাধ্যমে। যদিও তা নিয়ে সঠিক ব্যাখ্যা দেননি দেশের আর্থিক খাত নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থার মুখপাত্র।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ










