ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে যারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২৪ ১ জানুয়ারি ২০২৪
ব্রাজিলের ভক্তদের জন্য বছরটা কিছুটা দুর্গতিরই বলা চলে। পুরো বছরে ভক্তদের খুব কমই ভাল সংবাদ দিতে পেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২২ সালের ডিসেম্বরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর থেকেই অবশ্য তাদের এমন দুরাবস্থা চলছে। নতুন বছরেও আসেনি কোনো বড় পরিবর্তন। এরসঙ্গে যুক্ত হয়েছে ঘরের মাঠে বাজে পারফরম্যান্স আর নেইমারের বড় ইনজুরি।
বছরের শেষদিকে এসে ফিফার কাছ থেকে নিষেধাজ্ঞার হুমকিও এসেছে। দেশটির রিও ডে জেনিরোর এক আদালতের নিষেধাজ্ঞা নিয়ে শুরু হয়েছে জটিলতা। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সাবেক সভাপতি এদনালদো রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার জন্য আদেশ এসেছে। এরপরেই কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের ডাগআউটে দেখা নিয়ে শঙ্কা শুরু হয়। কারণ এদনালদোই আনচেলত্তিকে ব্রাজিলে আনার ব্যাপারে আশাবাদী ছিলেন।
নতুন খবর অনুযায়ী, বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদে চুক্তি নবায়ন করেছেন আনচেলত্তি। স্বাভাবিকভাবেই নতুন বিকল্প খোঁজার দিকে মন দিতে হচ্ছে সিবিএফকে। আর এই তালিকায় আছেন বিশ্বকাপ জেতানো কোচ লুই ফিলিপ স্কোলারির নামটাও।
তবে স্কোলারি ছাড়াও নাম আছে আরও কিছু কোচের। যাদের প্রত্যেকেই ব্রাজিলের ঘরোয়া লিগে বেশ পরিচিত মুখ। আর ব্রাজিলের নিজস্ব ধারার খেলার সঙ্গেও বেশ অভ্যস্ত তারা।
১. লুই ফিলিপ স্কোলারি
শেষ দুই দিনে যেকজন সম্ভাব্য কোচের নাম ব্রাজিলিয়ান গণমাধ্যমে বারবার উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম স্কোলারি। ব্রাজিলের সবশেষ ২০০২ বিশ্বকাপের শিরোপা এসেছিল তার হাত ধরেই। এমনকি ২০১৪ সালে ঘরের মাঠে তার নেতৃত্বেই ব্রাজিল বিশ্বকাপে খেলতে নেমেছিল। সেবার সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হতে হয় পর্তুগিজ এই মাস্টারমাইন্ডকে।
যদিও শোনা গিয়েছিল, গত ডিসেম্বরেই কোচিং পেশাকে বিদায় জানিয়েছেন স্কলারি। পেশাদার কোচিং কেরিয়ারে ১৮টি ক্লাবের কোচিং করিয়েছিলেন স্কোলারি। পর্তুগাল (২০০৬) ও ব্রাজিলকে (২০১৪) বিশ্বকাপ সেমিফাইনালে তুলেছিলেন তিনি। বিশ্বকাপ জিতেছেন একবার। পেশাদার কোচ হিসেবে ১ হাজার ৭০০ ম্যাচে কোচিং করিয়েছেন স্কলারি। জিতেছেন ৮০০টি ম্যাচ। এই কিংবদন্তিকে ব্রাজিলে ফেরাতে হলে তার অবসর ভাঙার ব্যবস্থা করতে হবে সিবিএফকে।
২. আবেল ফেরেইরা
আবেল ফেরেইরার জন্ম পর্তুগালে। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কোচিংয়ে নাম লিখিয়েছেন ১ যুগ আগে। ২০২০ সাল থেকে ব্রাজিলিয়ান ফুটবলে সময় পার করছেন তিনি। ঘরোয়া ফুটবলের বড় ক্লাব পালমেইরাসের কোচের দায়িত্ব এখন তার কাঁধে। দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ৯টি শিরোপা জিতেছেন। এর মধ্যে ২০২০ ও ২০২১ সালে জিতেছেন দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা লিবার্তোদোরেস।
এ ছাড়া ব্রাজিলিয়ান ঘরোয়া লিগ সিরি আ জিতেছেন দুবার। পালমেইরাসে দুর্দান্ত আবেল ফেরেইরা দেশটিতে বেশ জনপ্রিয়। তাকেই কোচের পদে আগ্রহী বেশিরভাগ ব্রাজিলিয়ান।
৩. হোর্হে জেসুস
৬৯ বছর বয়সী কোচ হোর্হে জেসুস। ফুটবল নিয়ে ধারণা থাকলে লম্বা চুলের এই কোচকে চেনার কথা। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালের দায়িত্বে আছেন জেসুস। তারই অধীনে খেলছেন নেইমার। ২০১৯ সালে ফ্লামেঙ্গো কোচ হিসেবে ইতিহাস গড়েছিলেন জেসুস। কোপা লিবার্তোদোরেস জয়ের পাশাপাশি ইতিহাস গড়ে ফ্লামেঙ্গোকে জিতিয়েছিলেন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ।
ব্রাজিলের গণমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) জেসুসকে নিয়ে কিছুটা দ্বিধায় ছিল বরাবরই। এ বছরের জুনে জানা গিয়েছিল, আনচেলত্তি যদি না আসেন, তখন কোচের পদের জন্য অন্য জেসুসকে বিবেচনা করতে পারে সিবিএফ। আল হিলালেও বেশ ভালো করছেন জেসুস।
৪. ফার্নান্দো দিনিজ
ব্রাজিলের স্থায়ী কোচ হিসেবে তাঁর নামটাই উঠে আসছে সবার আগে। ‘ও গ্লোবো’র ভাষায়, জাতীয় দলের স্থায়ী দায়িত্ব নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমানে অন্তর্বর্তী হিসেবে দায়িত্ব পালন করা দিনিজ। ফ্লুমিনেন্সের এই কোচ এ বছর কোপা লিবার্তোদোরেস জিতেছেন। খেলার কৌশলে মিল থাকায় তাঁকে ‘ব্রাজিলিয়ান গার্দিওলা’ বলা হয়।
অবশ্য ব্রাজিল জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দিনিজ এখনো বলার মতো সাফল্য পাননি। টানা চার ম্যাচ জয়শূন্য আছেন। শতকরা হিসেবে জয় ৪০ শতাংশের নিচে। তবে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়েরা দিনিজকে পছন্দ করেন। যার কারণে শেষ পর্যন্ত দিনিজই টিকে থাকতে পারেন ব্রাজিলের কোচ হয়ে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















