ভারতের ‘বি টিমের’ কাছেই নাজেহাল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:৩৮ ৭ অক্টোবর ২০২৪
ভারতের ‘বি টিমের’ সঙ্গেই পেরে উঠল না বাংলাদেশ। দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই বাংলাদেশ সিরিজের স্কোয়াডে নেই। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই হলো দুজন খেলোয়াড়ের অভিষেক। অথচ এই দলটির কাছে বাংলাদেশ হেরে গেল ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্য ৪৯ বল হাতে রেখেই তাড়া করল স্বাগতিকরা।
গোয়ালিয়রের সিনদিয়া স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে ১২৭ রান তুলতে সমর্থ হয় নাজমুল হোসেন শান্তর দল। সর্বোচ্চ ৩৫ রান আসে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ব্যাটে। ২৭ রান করেন অধিনায়ক শান্ত। এই দুজন বাদে ২০-এর ঘর ছুঁতে পারেননি আর কোনো ব্যাটার।
ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট পান পেসার আর্শদীপ সিং ও স্পিনার বরুণ চক্রবর্তী। রান তাড়া করতে নেমে শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে খেলে ভারত। ওপেনার অভিষেক শর্মা ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হওয়ার আগে করেন ৭ বলে ১৬ রান। অন্য ওপেনার সঞ্জু স্যামসন এবং অধিনায়ক সূর্যকুমার যাদব দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটিতে দলকে জয়ের দিকে অনেকটা এগিয়ে দেন। ২৯ রান করে মোস্তাফিজুর রহমানের বলে বাউন্ডারিতে ধরা পড়েন সূর্যকুমার। অন্যদিকে মিরাজ তুলে নেন স্যামসনকে (২৯)।
পাঁচে নেমে হার্দিক পান্ডিয়া ১৬ বলে ৫ চার, ২ ছক্কায় ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ভারত। ৯ অক্টোবর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















