‘ভিআইপি’র জন্য ফেরির অপেক্ষা, অ্যাম্বুলেন্সেই মৃত্যু স্কুলছাত্রের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩১ ২৯ জুলাই ২০১৯
প্রাণচাঞ্চল্যে ভরা শিশু তিতাস ঘোষ (১১)। নড়াইলের কালিয়া উপজেলার পৌর এলাকার মৃত তাপস ঘোষের ছেলে। পড়তো কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে, ষষ্ঠ শ্রেণিতে।
মাদারীপুরের কাঁঠালবাড়ি ১ নম্বর ফেরিঘাটে ফেরির জন্য অপেক্ষা করছিল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই স্কুলছাত্রকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স। কিন্তু সরকারের একজন যুগ্ম সচিব আবদুল সবুর মণ্ডল পিরোজপুর থেকে ঢাকা যাবেন বলে ওই ফেরিকে অপেক্ষা করতে ঘাট কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়। তিন ঘণ্টা অপেক্ষার পর ফেরিতে ওঠে অ্যাম্বুলেন্সটি। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেও কোনো কাজ হয়নি। এরই মধ্যে মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়ে অ্যাম্বুলেন্সেই মারা যায় স্কুলছাত্র তিতাস।
ঘটনা গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতের।
মর্মান্তিক এ ঘটনায় মানুষের বিবেককে নাড়া দিয়েছে চরমভাবে। সবার মুখে মুখে ঘুরছে বিষয়টি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা।
এদিকে, মাদারীপুরের কাঁঠালবাড়ি ১ নম্বর ফেরিঘাটে ভিআইপি’র অপেক্ষায় ফেরি না ছাড়ায় অ্যাম্বুলেন্সে থাকা স্কুলছাত্র তিতাস ঘোষের (১১) মৃত্যুর ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান ও উপসচিব শাহ হাবিবুর রহমান হাকিমকে সদস্য করে এই কমিট গঠন করা হয়। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এই তথ্য জানান।
তিনি জানান, কমিটির তদন্তের বিষয় হবে - ফেরিতে স্কুলছাত্র মৃত্যুর ঘটনায় বিআইডব্লিউটিএ অথবা বিআইডব্লিউটিসি’র কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কিনা।
এছাড়া ওই কর্মকর্তার গাড়িতে নৌপরিবহন মন্ত্রণালয়ের স্টিকার ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। উনার গাড়িতে স্টিকার থেকে থাকলে তা আসলো কোথা থেকে?
মন্ত্রণালয়ের সূত্র বলছে, অভিযুক্ত যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডল নৌপরিবহন মন্ত্রণালয়ের কোনও কর্মকর্তা নন। এই মন্ত্রণালয়ে এই নামে কোনও কর্মকর্তা নেই। যতদূর জানা গেছে, তিনি যুগ্ম সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের কর্মকর্তা।
তিতাসের বড় বোন তন্নীসা ঘোষ পুরো ঘটনার বর্ণনা দিয়ে বলেন, অ্যাম্বুলেন্সটি কাঁঠালবাড়ি ১ নম্বর ফেরিঘাটে পৌঁছায় রাত ৮টার দিকে। ‘কুমিল্লা’ নামে একটি ফেরি তখন ওই ঘাটেই ছিল। ফেরি ছাড়তে দেরি দেখে তারা ঘাট কর্তৃপক্ষ ও দায়িত্বরত পুলিশ সদস্যদের সাহায্য চান। কিন্তু ফেরি ছাড়েনি।
শেষ পর্যন্ত রাত পৌনে ১১টার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাস ফেরিতে উঠলে ছাড়া হয় ফেরি। কিন্তু ফেরি ছাড়ার আধা ঘণ্টার মধ্যেই মাঝ নদীতে মারা যায় তিতাস।
তন্নীসা বলেন, আমার ভাইয়ের জীবন কেড়ে নিল ভিআইপি।এ দেশে জীবনের দাম বেশি না, ভিআইপিদের দাম বেশি?
তিতাসের মামা বিজয় ঘোষ বলেন, আমার বোন ফেরির লোকদের পায়ে ধরে মাটিতে পড়ে কেঁদেছে। তবু ওরা ফেরি ছাড়েনি। উল্টো বলেছে ফেরি ছাড়লে নাকি তাদের চাকরি থাকবে না। … তারা বলেছে ভিআইপি আসবে। আর আমাদের রোগী যে মরে যাচ্ছে, সেদিকে তাদের কোনো নজর নেই। কোনো সহযোগিতা না পেয়ে দিলাম ৯৯৯ - এ কল। কিন্তু সেখানেও কোনো কাজ হলো না।
কাঁঠালবাড়ি ফেরিঘাটে বিআইডব্লিউটিসির কর্মীরা বলছেন, তিতাসের স্বজনরা অনুরোধ করলেও মাদারীপুর জেলা প্রশাসকের ‘জরুরি বার্তা’ পাওয়ায় ঘাট কর্তৃপক্ষ ফেরি ছাড়তে পারেনি।
ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন মিয়া বলেন, ডিসি স্যার আমাকে জানান, ভিআইপি যাবেন। ফেরি যেন আগে না ছেড়ে যায়। তবে আমি তখন ঘাটে ছিলাম না। আমাদের স্টাফকে বলে দিই ভিআইপি আসার কথা। পরে সেখানে কী হয়, তা আমার জানা নেই।
এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডল পিরোজপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। তিনি কাঁঠালবাড়ি ঘাটে যাওয়ার আগে আমার কাছে ফেরিতে যাওয়ার বিষয়টি জানান। পরে আমি ঘাটের ব্যবস্থাপক সালামকে জানাই। কিন্তু ওই ঘাটে অ্যাম্বুলেন্সে একজন গুরুতর আহত রোগী আছে, তা আমি জানতাম না। ঘাটের ম্যানেজার এ বিষয় আমাকে কিছু জানাননি। পরে রোববার বিষয়টি জানতে পারলাম।
সরকারি কর্মকর্তা বা ভিআইপিদের জন্য ফেরি বিলম্বিত করার কোনো নিয়ম আছে কি না জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, তিনি (আবদুল সবুর মণ্ডল) চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক। এ ছাড়া তিনি যুগ্ম সচিব। তাই তাকে ভিআইপি বলা যায়। এই ধরনের কর্মকর্তারা এই নৌপথে এলে তাদের বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়।
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম









