ভোটকেন্দ্র থেকে হিরো আলমের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:১৬ ১৭ জুলাই ২০২৩
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলছেন, যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি একতারা প্রতীকের প্রার্থী।
সোমবার (১৭ জুলাই) বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন রিটার্নিং অফিসার মো. মনির হোসেন শেষে সাংবাদিকদের জানান, নির্বাচনের একটি নিয়ম-বিধি মানেননি হিরো আলম। এজন্য তার এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি।
এ কর্মকর্তা বলেন, হিরো আলম সকালেই আমাকে একটা অভিযোগ দিয়েছিলেন যে তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। পরে আমরা প্রিজাইডিং অফিসারকে ফোন দিয়ে তা সমাধান করি। তবে মূল সমস্যাটা হলো, তিনি যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি। নির্বাচনের তো একটি নিয়ম-বিধি আছে। সেটি মানা হয়নি বলে তাকে (এজেন্ট) ঢুকতে দেয়া হয়নি।
নির্বাচনে ভোটারদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ভোটারদের উপস্থিতি কম, এটা সত্য। তবে ভোটারের সংখ্যা বাড়ছে। আমরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। আমাদের আয়োজন শতভাগ সুষ্ঠু রয়েছে। আমি ভোটারদের আহ্বান জানাবো, আপনার নির্ভয়ে-নির্বিঘ্নে বিকেল ৪টা অবধি ভোট প্রদানে অংশগ্রহণ করুন।
এর আগে সকালে রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্রে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয়ভীতি দেখিয়ে তার এজেন্টদের বের করে দিচ্ছেন।
এসময় হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মো. ইলিয়াস জানান, প্রত্যেকটি কেন্দ্রে তাদের এজেন্ট দেয়া হয়েছিল। সব মিলিয়ে ৬২৪ জন এজেন্ট দায়িত্ব পালন করছেন। কিন্তু এরই মধ্যে অন্তত ১০-১২টি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেয়া হয়েছে।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের

