মাঠে ফিরেই আবেগী বার্তা দিলেন সাইফউদ্দিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৪ ৮ ফেব্রুয়ারি ২০২৪
পিঠের ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গেল বছরের মে মাসে জাতীয় লিগে সবশেষ খেলেছিলেন। প্রায় ৯ মাস পর গতকাল বিপিএল দিয়ে মাঠে ফিরলেন। ফরচুন বরিশালের জার্সিতে মাঠে ফেরাটা অবশ্য মন্দ হয়নি। তার দল শেষ পর্যন্ত জিততে না পারলেও ব্যাট-বলে স্বরূপে ফেরার বার্তাই দিয়েছেন সাইফউদ্দিন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচটিতে ৪ ওভারে ২৪ রানে দিয়ে ১ উইকেট শিকার করেছেন সাইফউদ্দিন। পরে ব্যাট করতে দুই ছক্কা ও দুই চারের মারে ১৮ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন টাইগার এই অলরাউন্ডার। যদিও তার দল ফরচুন বরিশাল ম্যাচটি ১৬ রানে হেরে গেছে। চট্টগ্রামের দেওয়া ১৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২৯ রান তুলেছিল তামিম ইকবালরা।
মাঠে ফেরার পর নিজের ফেসবুক পেজে বার্তাও দিলেন সাইফউদ্দিন। তিনি লিখেছেন, ‘দীর্ঘ নয় মাস পর মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা। ধন্যবাদ যারা খারাপ সময়ে পাশে ছিলেন দোয়া করবেন সবাই।’
প্রায় বছর দেরেক ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাইফউদ্দিন। সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের অক্টোবরে। কিছুদিন পরপরই মাথাচাড়া দেয় তার ব্যাক পেইন (পিঠে ব্যথা)। গত বছর কাতারে অস্ত্রোপচারও করিয়েছিলেন। চলতি বিপিএল দিয়েই মাঠে ফেরার কথা ছিল তার। টুর্নামেন্টের শুরু থেকেই বরিশাল শিবিরেও ছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের সবুজ সংকেত না পাওয়ায় খেলতে পারেননি।
বিপিএলের প্রথম পর্বে তো টিম হোটেলই ছেড়ে দিতে হয়েছিল তাকে! অবশ্য তখন মেডিক্যাল বিভাগ জানিয়েছিল, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে খেলতে পারেন সাইফউদ্দিন। ছাড়পত্র পেয়ে ঠিক সময়েই ফিরেছেন মাঠে। মাঠে ফেরা সাইফউদ্দিনের এবার জাতীয় দলে জায়গা পাওয়ার লড়াই।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















