মারামারি করায় পাকিস্তানি তিন নারী ক্রিকেটার নিষিদ্ধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৭ ২৭ জানুয়ারি ২০২৪
ন্যাশনাল ওমেন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপ চলছে পাকিস্তানে। এর মাঝে ঘটেছে বিপত্তি। মারামারিতে জড়িয়েছেন দেশটির তিন নারী ক্রিকেটার, যেখানে দুজনে মিলে অরেকজনকে মারধরের অভিযোগ উঠেছে। পরে মার খাওয়া সেই ক্রিকেটারের অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তিন নারী ক্রিকেটার হচ্ছেন— সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল। সংবাদমাধ্যমের তথ্যমতে– সাদাফ ও ইয়ুসরার সঙ্গে প্রথমে আয়েশার বাদানুবাদ হয়। পরে দুই সতীর্থের মার খেয়ে নাক দিয়ে রক্তও ঝরে আয়েশার। সংবাদমাধ্যম জিও সুপার এই তথ্য নিশ্চিত করেছে।
তাদের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় দুদিন বিষয়টি নিয়ে তেমন জানাজানি হয়নি। পরে আয়েশা পিসিবির কাছে অভিযোগ করলে, তিনজনকেই অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হয়। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না এই তিন ক্রিকেটার।
জানা গেছে, ২০ ওভারের ফরম্যাটে চলমান চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হচ্ছে। ফলে অভিযুক্ত ক্রিকেটাররা বর্তমানে অবস্থান করছেন রাওয়ালপিন্ডিতে। সেজন্য শিগগিরই সেখানে উড়াল দেবেন পাকিস্তান ওমেন্স ক্রিকেটের প্রধান তানিয়া মালিক। এরপর পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ব্যাখ্যা ও তদন্ত করা হবে।
উল্লেখ্য, ওমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৬টি রাজ্য– করাচি, লাহোর, মুলতান, পেশাওয়ার, কোয়েটা ও রাওয়ালপিন্ডি। ১৭ দিনের এই টুর্নামেন্টে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















