মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৪ ২৯ জুলাই ২০২২
মালদ্বীপকে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। মিরাজুল ইসলামের হ্যাটট্রিকে ৪-১ গোলে জয় পেয়েছে লাল সবুজ যুবারা। লিগ পর্বে বাকি রইল শুধু নেপালের সঙ্গে ম্যাচ।
দেশের ফুটবলে দীর্ঘদিন পর টানা উচ্ছ্বাস-উদযাপনের উপলক্ষ। সাফ যুব ফুটবলে জিতেই চলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে দিয়ে শুরু, ভারত এরপর মালদ্বীপ। দিন যত বাড়ছে যেন খোলস ছেড়ে বের হচ্ছেন যুব ফুটবলাররা, বাড়ছে গোলের সংখ্যা।
আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যে মিরাজুল ইসলামের একমাত্র গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। শুক্রবার ভূবনেশ্বর দেখল আরও পরিণত মিরাজুলকে। মালদ্বীপের বিপক্ষে এবার হ্যাটট্রিক।
১৮ মিনিটে শুরু লাল সবুজের গোল উৎসব যার মধ্যমণি মিরাজুল। তিন মিনিটের মধ্যে আবার এই ২০ নম্বর জার্সিধারীর গোলেই উৎসবে মাতোয়ারা লাল সবুজ। ঠিক ১০ মিনিট পর স্কোরলাইন ৩-০। গোল করেন রফিকুল ইসলাম। বিরতিরই আগেই হ্যাটট্রিক উদযাপন করেছেন মিরাজুল।
প্রথমার্ধটা বাংলাদেশ যেভাবে প্রতিপক্ষকে শাসন করেছে দ্বিতীয়ার্ধটা একেবারে বিপরীত। স্কোরের বিচারে তো বটেই বরং ব্যবধান কমিয়ে ওই অর্ধটা নিজেদের করে রেখেছে মালদ্বীপ। তবু আসরে নিজেদের টানা দ্বিতীয় হার এড়াতে পারেনি দ্বীপ দেশটি।
বাংলাদেশ বড় ব্যবধানে জয় পেলেও গোল মিসের আক্ষেপ পিছু ছাড়েনি পল স্মলি শিষ্যদের। বেশ কয়েকটি সুযোগ তৈরির সাফল্য থাকলে ফিনিশিংয়ের অপূর্ণতা তিন ম্যাচেই। টানা ম্যাচের পর এবার কিছুটা বিশ্রাম পাচ্ছেন মিরাজুল-পিয়াস-তানভীররা। লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচ মঙ্গলবার নেপালের বিপক্ষে।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















