মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫৭ ১৮ অক্টোবর ২০২৩
কিংস অ্যারেনায় দর্শকদের উৎকণ্ঠা। কখন বাজবে শেষ বাশি। বাহরাইনের রেফারি আম্মার বাঁশিতে ফুঁ দিতেই জেগে উঠল কিংস অ্যারেনা। গ্যালারীতে দর্শকদের উল্লাস, মাঠে ফুটবলারদের উচ্ছ্বাস। মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল।
দুই দলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফের প্রথম লেগ ১-১ গোলে ড্র ছিল। বিশ্বকাপ বাছাই খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। ২-১ গোলে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। যেখানে অস্ট্রেলিয়া, লেবানন ও প্যালেস্টাইনের বিপক্ষে খেলবে তারা।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফয়সাল আহমেদ ফাহিমের গোলে বাংলাদেশ লিড নেয়। সেই লিড নেয়ার মিনিট দশেক পরেই বাংলাদেশ দশ জনের দলে পরিণত হয়। সোহেল রানা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ৬০ মিনিট থেকে বাংলাদেশ ১০ জন নিয়ে খেলে। তবে মালদ্বীপ দশ জনের বাংলাদেশের বিপক্ষে তেমন আক্রমণাত্মক কিছু করতে পারেনি। উল্টো বাংলাদেশ সমানতালে আক্রমণ করে খেলেছে।
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দশ জন হওয়ার পর খেলোয়াড় রদবদল করেন। অধিনায়ক জামাল ভূইয়ার পরিবর্তে মজিবর রহমান জনিকে নামান। ৮০ মিনিটের দিকে অ্যাটাকার ফাহিমের পরিবর্তে মুরাদ হাসানকে খেলান। ছয় মিনিট ইনজুরি সময়ে মালদ্বীপ বাংলাদেশকে কাপন ধরালেও গোলরক্ষক মিতুল ও ডিফেন্ডারদের দৃঢতায় বাংলাদেশ গোল হজম করেনি।
ম্যাচের অন্তিম মূহূর্তে মালদ্বীপও দশ জনের দলে পরিণত হয়। বক্সের সামনে বাংলাদেশের ফরোয়ার্ডকে বাজেভাবে ফাউল করলে রেফারি মালদ্বীপের ফুটবলারকে সরাসরি লাল কার্ড দেখান।
বিশ্বকাপ বাছাই প্লে অফের দ্বিতীয় লেগে বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ গোলের সমতায়। বাংলাদেশ ১১ মিনিটে লিড নেয়। সফরকারী মালদ্বীপ ৩৬ মিনিটে সমতা আনে। ম্যাচের শুরুটা ছিল মালদ্বীপের আক্রমণ দিয়ে। দুই মিনিটের মধ্যেই দু’টি কর্নার আদায় করে মালদ্বীপ।
প্রথম কয়েক মিনিট মালদ্বীপ প্রাধান্য বিস্তার করলেও ১১ মিনিটে ম্যাচে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের দশম মিনিটে সাদ উদ্দিনের বাড়ানো বলে ফাহিম দৌড়ে গিয়ে বক্সের শেষ প্রান্তে বল রিসিভ করেন। বল রিসিভ করেই রাকিবের উদ্দেশ্যে দ্রুতগতির কাটব্যাক করেন। ফরোয়ার্ড রাকিব হোসেন দুর্দান্ত প্লেসিংয়ে গোল করলে কিংস অ্যারেনা উল্লাসে ফেটে পড়ে।
এই গোলের মিনিট তিনেক পরেই বাংলাদেশ আরেকটি সুযোগ পেয়েছিল। ডান প্রান্ত থেকে অধিনায়ক জামাল ভূইয়া বক্সের সামনে বল ফেলেন। সতীর্থ ফরোয়ার্ড বলটি রিসিভ করলেও পোস্টে রাখতে পারেননি। অধিনায়ক জামাল ভূইয়া আজকের ম্যাচের প্রথমার্ধে দারুণ খেলেছেন। বিশেষ করে তার বাড়ানো দুই বলে গোলের দারুণ সুযোগ তৈরি হয়েছিল। গোলদাতা রাকিব হোসেন গোলরক্ষক একবার ১:১ পেয়েও বল পোস্টে রাখতে পারেননি।
বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করতে ব্যর্থ হলেও মালদ্বীপ সমতা আনতে ভুল করেনি। ৩৬ মিনিটে ডান প্রান্ত থেকে হাজমার কর্ণার ফাহিম হেডে ক্লিয়ার করতে পারেননি। বল আইসাম ইব্রাহিমের মাথায় পড়লে ঠান্ডা মাথায় বল জালে পাঠান। কিংস অ্যারেনার গ্যালারী নিস্তব্ধ হয়ে পড়ে।
গোল হজমের পরও বাংলাদেশ দমে যায়নি। প্রথমার্ধের বাকি সময় গোল করার সর্বাত্মক চেষ্টাই করেছে। যদিও ফিনিশিং ব্যর্থতায় গোল সংখ্যা আর বাড়েনি। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ লিড নেয়। সাদ উদ্দিনের শটে মালদ্বীপের গোলরক্ষক আংশিক সেভ করেন। সোহেল রানা বল থামিয়ে ফাহিমকে দেন। ফাহিম ফিনিশিং করতে ভুল করেননি। গত ম্যাচে এই ফাহিম অসংখ্য মিস করেছিলেন। এবার তার গোলেই বাংলাদেশ বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















