মাস্ক-ও’ডোনেল-মামদানির নাগরিকত্ব বাতিল করবেন ট্রাম্প?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫০ ১৮ জুলাই ২০২৫
সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কিছু মন্তব্য করেছেন, যা ইঙ্গিত দেয় যে কিছু ব্যক্তির মার্কিন নাগরিকত্ব হুমকির মুখে পড়তে পারে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সম্ভাবনা পর্যালোচনা করবেন। তিনি জোহরান মামদানিকে গ্রেপ্তারের হুমকি দেন। এবং তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান, তিনি জনপ্রতিয় কমিডিয়ান রোসি ও’ডোনেলের নাগরিকত্ব বাতিলের বিষয়টি গভীরভাবে বিবেচনা করছেন।
এই মন্তব্যগুলো এমন সময়ে এসেছে, যখন তার প্রশাসন নাগরিকত্ব বাতিলের (ডিন্যাচারালাইজেশন) বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা প্রকাশ করছে, যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল করা যায়। চলতি মাসের শুরুর দিকে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, তিনি কি ইলন মাস্ককে (যুক্তরাষ্ট্র থেকে) বহিষ্কার করবেন? জবাবে ট্রাম্প বলেন, আমি জানি না, দেখতে হবে ব্যাপারটা।
আরেকজন সাংবাদিক জিজ্ঞাসা করেন, নিউইয়র্ক সিটিতে যদি জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের নির্দেশ অমান্য করেন, তখন ট্রাম্প কী করবেন। ট্রাম্প বলেন, তাহলে আমাদের ওকে গ্রেপ্তার করতে হবে। দেখুন, আমাদের দেশে কোনো কমিউনিস্টের দরকার নেই, তবে যদি থাকেও, আমি জাতির পক্ষ থেকে ওকে খুব ভালোভাবে নজরে রাখব।
তিনি আরও যোগ করেন, অনেকেই বলছে, সে অবৈধভাবে এখানে আছে। আমরা সবকিছুই খতিয়ে দেখব। যদিও মামদানির অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার কোনো প্রমাণ নেই, একজন রক্ষণশীল আইনপ্রণেতা তার নাগরিকত্বের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, ইলন মাস্ক এবং জোহরান মামদানি দুজনই ন্যাচারালাইজেশন প্রক্রিয়ায় মার্কিন নাগরিক হয়েছেন। মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। মামদানি জন্মগ্রহণ করেন উগান্ডার কামপালায় এবং ২০১৮ সালে মার্কিন নাগরিক হন।
ও'ডোনেলকে নিয়ে ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, এই কৌতুক অভিনেত্রী আমাদের মহান দেশের স্বার্থের পরিপন্থী। আমি তার নাগরিকত্ব বাতিলের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। সে মানবতার জন্য হুমকি। এটি ট্রাম্প ও ও'ডোনেলের দীর্ঘদিনের সামাজিক মাধ্যমে চলা বাকযুদ্ধের সর্বশেষ পর্ব। ট্রাম্প ঠিক কী কারণে এই পোস্ট দিয়েছেন, তা স্পষ্ট করেননি।
উল্লেখ্য, ও'ডোনেল চলতি বছরের জানুয়ারিতে তার ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে আয়ারল্যান্ডে চলে গেছেন। সম্প্রতি তিনি টেক্সাসে ভয়াবহ বন্যা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেন। তিনি এ বছর শুরুর দিকে জানান, আয়ারল্যান্ডে তার দাদা-দাদির বংশধর হওয়ায় তিনি আইরিশ নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।
ট্রাম্পের মন্তব্য বিষয়ে মাস্ক এক্সে লিখেছেন, এটি আরও বড় করে তুলতে খুব ইচ্ছা করছে। খুব, খুব ইচ্ছা করছে। তবে আপাতত আমি বিরত থাকছি।
নিজের প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, গতকাল ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাকে গ্রেপ্তার করা উচিত, আমাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা উচিত, আমার নাগরিকত্ব বাতিল করা উচিত। তিনি এসব কথা বলেছেন আমাকে ঘিরে যে কিনা এই শহরের প্রথম অভিবাসী মেয়র হতে পারে, প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়র হিসেবেও ইতিহাস গড়তে পারে। তিনি এসব কথা বলেছেন, কেবল আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার চেহারা বা কথা বলার ধরণ দেখে নয়—বরং এজন্য যে, আমি কী নিয়ে লড়ছি, তা থেকে দৃষ্টি সরিয়ে নিতে তিনি এমন করছেন।
রোসি ও'ডনেল ইনস্টাগ্রামে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে লেখেন তুমি আমার নাগরিকত্ব বাতিল করতে চাও? তাহলে চেষ্টা করে দেখো, আমাকে চুপ করানোর অধিকার তোমার নেই—আর কোনো দিন ছিলও না।
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- দিনে রাইড শেয়ার মোটরসাইকেলে মিলবে ৫ লিটার তেল
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- মির্জা আব্বাসকে ভয়ভীতি, পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ইবি শিক্ষিকা হত্যা: ৪ জনকে আসামি করে থানায় অভিযোগ
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- ভূমি অফিসে কাজে অবহেলাকারীদের শাস্তি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- সাকিবের ফেরার স্বপ্নে বড় ধাক্কা
- ডিউটি ফাঁকি দিয়ে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা
- ঈদে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- হার্ট অ্যাটাকের প্রথম ১০ মিনিট কী করবেন?
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?











