মেট্রোরেলে নারী কোচে পুরুষ, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:২৮ ৮ মার্চ ২০২৫
মেট্রোরেলে নারীদের কোচে উঠা পুরুষের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে ও দুপুরে এই ধরনের পৃথক ২টি ঘটনা ঘটেছে। একজন চাকরিজীবী নারী প্রতিবাদ করলেও ওই পুরুষ নারী কোচ থেকে নামেনি। বরং বাজে আচরণ করেছেন।
অপর একজন নারী ও তার শিশুকে যৌন নিপিড়নের কথাও বলেছেন। প্রায়ই নারীদের কোচে এক বা একাধিক পুরুষ উঠে বাজে আচরণ করছেন। ভিড়ের সময় খারাপ আচরণের মাত্রা বেড়ে যাচ্ছে। এরপরও কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ বসে আড্ডা দিচ্ছেন।
বৃহস্পতিবার বিকেলে মতিঝিল থেকে উত্তরাগামী একটি মেট্রোরেলের নারীদের জন্য নির্ধারিত কোচে উঠে পড়া পুরুষ যাত্রীর বিরুদ্ধে নারী ও শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বিকেল পৌনে ৫ টার দিকে নিলুফার পারভিন মিতু নামে এক যাত্রী ফেইসবুকে বিষয়টি তুলে ধরেন। যা মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষের নজরে আসছে। বিষয়টি তারা অনুসন্ধান করে দেখবেন বলে জানিয়েছেন।
ওই নারী পেশায় একজন চিকিৎসক। তিনি বিষয়টি মেট্রোরেল ইনফরমেশন নামে ফেইসবুক গ্রুপে লেখেন,বুধবার বিকেলে মেট্রোরেলে উঠেন। নারীদের জন্য সংরক্ষিত বগিতে ওই সময় ১০ থেকে ১২ জন পুরুষ ছিল। তারা বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শিশুসহ নারীদের শ্লীতাহানি করেন বলে অভিযোগ করেন। ফার্মগেট স্টেশন ছাড়ার পর এক নারী কাঁদতে কাঁদতে দরজার দিকে এসে ট্রেন থেকে বের হওয়ার জায়গা দিতে বলেন। সে সময় ওই নারী ও তার শিশু যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা বলেন।
নারীদের বগিতে থাকা আরেকজন যাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কাওরান বাজার থেকে ট্রেনে ওঠার পর ওই বগিতে কয়েকজন পুরুষকে দেখতে পান। ফার্মগেট স্টেশন পার হওয়ার পর একটি মেয়ে চিৎকার করে উঠেলে তার মা বিষয়টি নিয়ে অন্যদের কাছে নালিশ করেন। ঘটনার পর বাচ্চাটির মা কান্নাকাটি করছেন। তীব্র প্রতিবাদ করলে শিশুটিতে যে নিপীড়ন করেছে তিনি দ্রুত ট্রেন থেকে নেমে যায়। আর হয়রানীর শিকার নারী ও তার মেয়ে আগারগাঁও স্টেশনে নেমে যান।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার পর শাহবাগ থেকে একজন সরকারি নারী কর্মকর্তা মেট্রোরেলের নারীদের জন্য সংরক্ষিত বগিতে উঠেন। ওই সময় নারীদের বগিতে একজন পুরুষ ছিল। তার আচার আচরণ সন্দেহজনক। তাকে নারী বগি থেকে নেমে অন্য বগিতে যেতে বললে সে যায়নি। উল্টো বাজে আচরণ করেছে।
নারী কর্মকতা তীব্র প্রতিবাদ করে শাহবাগ থেকে সচিবালয় স্টেশনে এসে নেমে তার স্বামীকে বিষয়টি জানিয়েছেন। এই ধরনের ঘটনা প্রায় ঘটছে। এরপরও পুলিশ বা মেট্রোরেল কর্তৃপক্ষ তা বন্ধ করার পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এই ভাবে প্রায় মেট্রোরেলে কিছু পরুষ উঠে বোখাটের মতো আচরণ করছে।
এ দিকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিকদেরকে বলেছেন, ট্রেন যাত্রীদের নিরাপত্তায় গত তিনদিন ধরে বাড়তি পুলিশ দায়িত্ব পালন করছে। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন। এরপর মেট্রোরেল কর্তৃপক্ষ
বিষয়টি নিয়ে এমআরটি পুলিশের ডিআইজির সঙ্গে কথা বলছেন। নারীদের কামরায় বা বগিতে পুরুষ উঠা নিষেধেদের কথা তুলে ধরে তিনি বলেন, এরপরও তা না মানা দুঃখজনক। এটা মেনে চলা উচিত। কিন্তু এটা আমাদের অনেকের কারেক্টর হয়ে গেছে, আইন অমান্য করা। এমন হলে কিভাবে চেঞ্জ করবো। মেট্রোরেলে পুলিশ এরই মধ্যে দায়িত্ব পালন করছে। তারা যেন নারীদের নির্ধারিত বগির পাশ্বের কামরায় অবস্থান নেয় সেই নির্দেশনা দেয়া হয়েছে।
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল








