মেসির জার্সি থাকবেই, নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই: স্কালোনি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২৮ ১৪ নভেম্বর ২০২৪
দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের সকল আবদার মিটিয়েছেন লিওনেল মেসি। অর্জনের ঝুলিতে আছে সম্ভাব্য সব সাফল্য। এমন একজনের ভক্ত ছড়িয়ে আছে বিশ্বের প্রতিটি জায়গায়। তাই যেখানেই যান মেসি, মাঠে তার খেলা দেখতে হুমড়ি খেয়ে পড়ে ভক্তরা। অনেক সময় স্বাগতিক দলের সমর্থকরাও মেসির জার্সি গায়ে সমর্থন যোগান।
এই অবস্থায় মেসি ম্যানিয়া রুখতে কঠোর অবস্থান নিয়েছে প্যারাগুয়ে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নিজেদের মাঠে মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করেছে। যা স্থানীয় দর্শকরা মাঠে পরে এ ম্যাচে আসতে পারবেন না। তবে এসব যে কাজে আসবে না। মেসি ম্যানিয়া ঠেকানো যাবে না তা মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টনাই বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের আসুনসিওনে মুখোমুখি হবে এই দুই দল। যেখানে আর্জেন্টিনার জার্সি নিষেধাজ্ঞা দিয়ে প্যারাগুয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘আমাদের দলের জার্সি ছাড়া অন্য কোনো শার্ট পরে ঢোকার অনুমতি আমরা দেব না। মেসির সঙ্গে কোনো সমস্যা নেই। সব ফুটবলারের ক্যারিয়ারকে সম্মান করি আমরা। কিন্তু এখানে মূল ব্যাপারটি হলো, ঘরের মাঠ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেন, ‘জার্সি নিষিদ্ধ করা নিয়ে আমার কিছু করার নেই। এটা নিয়ে কোনো ধারণাই নেই আমার। আমার ধারণা, সম্ভাব্য সংঘর্ষের মাত্রা কমানোর জন্য এটা করা হতে পারে।’
সেই সঙ্গে এই কোচের চাওয়া, তার দলের বিপক্ষে নয় পরের ম্যাচে ভালো খেলুক মেসি। তিনি বলেন, ‘মেসি কালকে আমাদের প্রতিপক্ষ। পেরুর বিপক্ষে পরের ম্যাচের জন্য তাকে শুভ কামনা জানাই যে, জীবনের সেরা ম্যাচটি খেলুক, কিন্তু কালকে নয়।’
তবে এসব নিষেধাজ্ঞা দিয়ে যে মেসি ম্যানিয়া ঠেকিয়ে রাখা যাবে না তা মনে করিয়ে দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘যৌক্তিকভাবে চিন্তা করলে প্যারাগুয়ের সমর্থকরা তাদের ফুটবলারদের জন্য নিজেদের জাতীয় দলের জার্সিই পরতে চাইবে। তবে লিও তো এসবের চেয়েও শক্তিশালী এবং অবশ্যই সেখানে (গ্যালারিতে) আর্জেন্টিনার জার্সি থাকবেই। এর মানে এই নয় যে তারা প্যারাগুয়েকে সমর্থন করেন না। তবে ফুটবলের লোকেরা যখন লিওকে স্বীকৃতি দেয়, এটা খেলাটির জন্যই ভালো। কেবল জার্সি গায়ে চাপালেই কেউ আর্জেন্টিনার ভক্ত হয়ে যায় না।’
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















