মেসি এখন ‘আমেরিকার ১০ নাম্বার’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৩ ১৭ জুলাই ২০২৩
নতুন ক্লাবের জার্সিতে সমর্থকদের সামনে আসার আগেই বৃষ্টিতে ভিজল মায়ামি। তবুও লিওনেল মেসি তার নতুন ইন্টার মায়ামি ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে ক্লাবের মালিক তাকে ‘আমেরিকার ১০ নাম্বার’ হিসাবে স্বাগত জানিয়েছেন।
আর্জেন্টিনার বিশ্বকাপ বিজয়ীর ক্লাবে যোগদানের অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগে ঝড় হওয়া সত্ত্বেও মায়ামির স্টেডিয়ামের ২০,০০০ দর্শকাসন প্রায় পূর্ণ হয়ে যায়। ইভেন্টটি নির্ধারিত সময়ের থেকে প্রায় দুই ঘন্টা দেরিতে শুরু হয়।
ক্লাবটির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম অনুষ্ঠানের সূচনায় বলেন যে, মেসির আগমনে একটি ‘স্বপ্ন সত্যি হয়েছে’।সাবেক রেড ডেভিল তারকা বলেন, ‘লিও, আমরা খুব গর্বিত যে আপনি আপনার ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ে আমাদের ক্লাবটিকে বেছে নিয়েছেন।’
প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড তারকার ২০০৭ সালে এমএলএস-এর লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগদান ছিল লিগের আগের সবচেয়ে বড় দলবদল। স্প্যানিশে বেকহ্যাম বলেন, ‘আমাদের পরিবারে লিওকে স্বাগতম’।
মায়ামির সংখ্যাগরিষ্ঠ কিউবান-আমেরিকান ব্যবসায়ী মালিক জর্জ মাস তার নিজের বক্তৃতায় বলেন, ‘আজ রাতটি শহরের জন্য একটি উপহার এবং উদযাপন যা আমার পরিবারের জন্য তার দুই হাত উন্মুক্ত করে দিয়েছে’।
তিনি আরও বলেন, ‘আজ রাতে আমরা বৃষ্টিতে এটি করছি। এটি পবিত্র পানি!এটি আমাদের মুহূর্ত! এই দেশের ফুটবল ল্যান্ডস্কেপ পরিবর্তন করার জন্য আমাদের মুহূর্ত’। এরপরই মেসিকে ‘আপনার নতুন নম্বর ১০, আমেরিকার ১০ নাম্বার’ হিসাবে পরিচয় করিয়ে দেন তিনি।
লিওনেল মেসি তার পরিবারের সঙ্গে গত মঙ্গলবার (১১ জুলাই) মায়ামিতে পৌঁছান এবং একটি স্থানীয় সুপার মার্কেটে তাদের কেনাকাটার ছবি ভাইরাল হয়। এই অনুষ্ঠানে তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
মেসি বলেন, ‘আমাকে সমর্থন করার জন্য এবং আমাকে এই ভালোবাসা দেয়ার জন্য সকল সমর্থকদের অনেক ধন্যবাদ। আমি এখানে মায়ামিতে এসে খুব খুশি’।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আমি সত্যিই প্রশিক্ষণ শুরু করতে চাই, জিততে চাই, ক্লাবের উন্নতি অব্যাহত রাখতে সাহায্য করতে চাই। আমি খুব খুশি যে আমার পরিবারের সঙ্গে এই শহরে খেলতে আসার সুযোগ নেয়ার জন্য এবং আমার কোন সন্দেহ নেই যে আমরা এটি উপভোগ করতে যাচ্ছি’।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















