মেসি জাদুতে কোয়ার্টারে আর্জেন্টিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৩১ ৪ ডিসেম্বর ২০২২
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে প্রথম গোল করেন লিওনেল মেসি। আর দ্বিতীয় গোলটি আসে জুলিয়ান আলভারেজের পা থেকে। অস্ট্রেলিয়ার একমাত্র গোলটি আত্মঘাতীভাবে নিজেদের জালে জড়ান এনজো ফার্নান্দেজ।
এই ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ পূর্ণ করলেন মেসি। একইসঙ্গে ম্যাচের প্রথম গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে গোলের খরাও কাটান তিনি। এছাড়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে করে ফেলেন নিজের নবম গোল। টপকে যান কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাকে। তার সামনে এখন কেবল গ্যাব্রিয়েল বাতিস্ততা।
ম্যাচের ৩৫ মিনিটে দুর্দান্ত গোলটি করেন ফুটবল জাদুকর মেসি। ডি বক্সের ভেতরে বাঁ পায়ে শট নিয়ে অস্ট্রেলিয়ার রক্ষণ চূরমার করে গোল করলেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০তে এগিয়ে থাকে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ছুটতে থাকে দুই দলই। তবে ম্যাচের ৫৬ মিনিটে অস্ট্রেলিয়ার গোলরক্ষকের ভুলে দ্বিতীয় গোল হজম করতে হয় তাদের। দারুণ দক্ষতায় দলকে দ্বিতীয় গোলের স্বাদ দিলেন আলভারেজ। ওই সময় বক্সের মধ্যে বল নিয়ে কারিকুরি করতে গিয়ে দুই আর্জেন্টাইন ফুটবলারের সামনে পড়ে যান অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাট রায়ান। একজনকে কাটাতে পারলেও আলভারেজকে এড়াতে পারেননি রায়ান। তার পা থেকে বল ছিনিয়ে ফাঁকা বারে গোল করেন আলভারেজ।
ম্যাচের ৭৭ মিনিটে এক গোল শোধ করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। ক্রেইগ গুডউইনের দূরপাল্লার শট এনজো ফার্নান্দেজের মুখে রিফ্লেক্ট করে আর্জেন্টিনার জালে জড়ায়। মিনিট পাঁচেক পর অস্ট্রেলিয়া আরেকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু রক্ষণের খেলোয়াড়ের পা ছুঁইয়ে কোনোমতে গোল হজমের থেকে বেঁচে যায় আর্জেন্টিনা।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















