মেসি-ডি মারিয়াকে ছাড়াই আর্জেন্টিনার বড় জয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৭ ৬ সেপ্টেম্বর ২০২৪
ডান পায়ের গোড়ালির ইনজুরির কারণে স্কোয়াডে নেই দলের প্রাণভোমরা লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রায় এক দশক পর লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়ার কাউকেই ম্যাচে পায়নি আর্জেন্টিনা। দুই কিংবদন্তির ঘাটতি মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে তা ছিল দেখার বিষয়। তবে সেই ঘাটতি অনেকটা পূরণ করেছেন দলের বাকি সদস্যরা। চিলির বিপক্ষে বড় জয়ই পেয়েছে লিওনেল স্কালোনির দল।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বুয়েনস এইরেসে চিলিকে ৩–০ ব্যবধানে বিধ্বস্ত আর্জেন্টিনা। তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। জালের দেখা পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও বদলি হয়ে নামা পাওলো দিবালা।
ম্যাচের প্রথমার্ধে কিছুটা নড়বড়ে থাকলেও দ্বিতীয়ার্ধে শেষ শক্তিশালী হয়েই ফেলে আর্জেন্টিনা। তিন গোলের সবগুলো এসেছে দ্বিতীয়ার্ধে। চিলির জালে একে একে বল জড়ান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও বদলি হিসেবে খেলতে নামা পাওলো দিবালা।
এতে চিলিকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের নিজেদের শীর্ষস্থান আরো মজবুত আর্জেন্টিনা। ৭ ম্যাচে ৬ জয় আর এক হারে আলবিসেলেস্তাদের পয়েন্ট ১৮। এতে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলো। ম্যাচের প্রথমার্ধে গতিময় ফুটবল খেললেও বারবার বলের নিয়ন্ত্রণ হারায় আর্জেন্টাইনরা। প্রথম ৪৫ মিনিটে চিলির পোস্টে মাত্র ১টি শট নেয় আলভারেজ-লাউতারোরা। তবে বিরতির পর ৪৮ মিনিটে দুর্দান্ত এক গোল পায় স্বাগতিকরা।
মাঝ মাঠ থেকে ডান প্রান্তে ক্রিস্টিয়ান রোমেরো বল দেন রদ্রিগো ডি পলকে। আর্জেন্টাইন মিডফিল্ডার সেই বল বাড়ান আলভারেজকে। চিলির পোস্টের সামনে নিচু ক্রস করেন তিনি। ডামি করে আরেক স্ট্রাইকার লাউতারো। এতে দ্বিধায় পড়ে যায় চিলির রক্ষণ। সুবিধাজনক জায়গায় বল পেলে গোল করতে ভুল করেননি ম্যাক অ্যালিস্টার।
১-০ গোলে এগিয়ে যাওয়ার আনন্দে মাতে আর্জেন্টাইন সমর্থকরা। জাতীয় দলের জার্সিতে এটি লিভারপুল তারকার তৃতীয় গোল। আর্জেন্টিনা ম্যাচের দ্বিতীয় গোল পায় ৮৪ মিনিটে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে চোখ জুড়ানো গোল করেন আলভারেজ। ম্যাচের ৭৯ মিনিটে ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে বদলি হিসেবে দিবালাকে নামান স্কালোনি।
মেসির পরিবর্তে ১০ নম্বর জার্সি পাওয়া এ অ্যাটাকিং মিডফিল্ডারের পা থেকে আসে ম্যাচের তৃতীয় গোল। যোগ করা সময়ে বাঁ প্রান্তে ম্যানইউ তারকা আলেহান্দ্রো গারনাচো পাস দেন দিবালাকে। কোনাকুনি শটে চিলি জালে বল জড়ান দিবালা। এতে ঘরের মাঠে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আগামী ১১ সেপ্টেম্বর প্রতিপক্ষে মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দ্বিতীয় উরুগুয়ের চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে স্কালোনির দল। শীর্ষ ৬টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সপ্তম দলকে খেলতে হবে প্লে অফ।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















