মেসি ম্যাজিক ও মার্টিনেজ বীরত্বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪৫ ১৯ ডিসেম্বর ২০২২
১৯৮৬ থেকে ২০২২। দিয়েগো মারাদোনার পর লিওনেল মেসি। ৩৬ বছরের খরা কাটল আর্জেন্টিনার। ২০২২ কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা। এদিন টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারাল নীল-সাদা। এই জয়ের ফলে তৃতীয়বার বিশ্বজয়ের খেতাব ঢুকল আর্জেন্টাইনদের ঘরে। অপরদিকে এই হারে পরপর দু'বার বিশ্বকাপ জেতা হলো না ফরাসিদের।
ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ১০ মিনিটের মাথায় সুযোগ পেয়ে যায় লিওনেল স্কালোনির দল। তবে গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। এরপর ফের আক্রমণে যায় নীল-সাদারা। দুরন্ত সুযোগ পেয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু তার ডান পায়ের শট বারের অনেক উপর দিয়ে বেরিয়ে যায়।
এরপর পাল্টা আক্রমণে যায় ফ্রান্স। তবে ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই সুযোগকে কাজে লাগাতে এতটুকু ব্যর্থ হননি মেসি। পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ১-০ এগিয়ে দেন তিনি। বক্সের মধ্যে ফেলে দেওয়া হয় ডি মারিয়াকে। তবে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক। ফুটবল বিশেষজ্ঞদের মতে, ফাউল হয়নি।
তবে মেসি এদিন গোল করতেই রেকর্ড গড়লেন। আর্জেন্টিনার জার্সি গায়ে ১২টি গোল হলো তার। আর চলতি বিশ্বকাপে ৬টি গোল করলেন তিনি। এরপর ফের চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে এরই মধ্যে দ্বিতীয় গোল পেয়ে যায় আর্জেন্টিনা।
ম্যাচের ৩৬ মিনিটে দুরন্ত গোল করে আর্জেন্টিনাকে ২-০ এগিয়ে দেন ডি মারিয়া।মাঝমাঠ থেকে বল পান মেসি। তিনি ডিফেন্সচেরা পাস বাড়ান ম্যাক অ্যালিস্টারকে। তার থেকে পাস পেয়ে চলতি বলে শট নিয়ে গোল করলেন ডি মারিয়া। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারনি তারা। তাই প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ২-০।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ৫৬ মিনিটে একটি সুযোগ পায় দিদিয়ের দেশমের দল। তবে গোলের মুখ খুলতে পারেননি তিনি। পাল্টা আক্রমণে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৫৮ মিনিট সুযোগ পেয়ে যান জুলিয়ান আলভারেজ। তবে তা বাঁচিয়ে দেন হুগো লরিস।
এদিন মাঠে মেসির থেকেও বেশি নজর কারেন ডি মারিয়া। গোটা দলটাকে তিনিই খেলালেন। উইং থেকে একের পর এক আক্রমণ তৈরি করেন। তবে ৬৪ মিনিটে পরিবর্তন করেন স্কালোনি। ডি মারিয়াকে তুলে আকুনাকে নামান তিনি।
এরপর ফের আক্রমণে ঝাঁপায় ফ্রান্স। এরই মধ্যে ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি পায় ফরাসিরা। আর সেই সুযোগকে কাজে লাগাতে এতটুকু ভুল করেননি এমবাপ্পে। পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সের হয়ে ১-২ করেন তিনি। এরপর যেন অক্সিজেন পেয়ে যায় দেশমের দল। ফলে ম্যাচের ৮২ মিনিটে সমতা ফেরে ফ্রান্স।
ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেই এমবাপে। এই গোলের সুবাদে চলতি বিশ্বকাপে ৭টি গোল করেন গোল্ডেন বুটের দাবিদার হন তিনি। এরপর চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল না আসায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। ম্যাচের ১০৮ মিনিটে গোল করে আর্জেন্টিনার হয়ে ৩-২ করেন মেসি। এই গোলের সুবাদে রেকর্ড গড়েন লিও। জাতীয় দলের হয়ে ১৩ গোল করলেন তিনি।
এছাড়াও গোল্ডেন বুটের লড়াইয়ে ফের নেমে পড়েন লিও। এরপর ম্যাচ ১১৮ মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। আর সেই সুযোগের সত্ ব্যবহার করেন এমবাপে। ফ্রান্সের হয়ে সমতা ফেরান তিনি। চলতি বিশ্বকাপে ৮ গোল হয় ফরাসি তারকা ফুটবলারের। আর এই সুবাদে গোল্ডেন বুটের দাবিদার হন তিনি। শেষমেশ এক্সট্রা টাইমে ম্যাচের ফলাফল না আসায়, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা।
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- FIFA World Cup Glory: A Century of Champions
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- Trionda: A Football That Brings Three Countries Together
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- The Epic Voyage That Started the World Cup
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
















