ম্যানিকিওর ও পেডিকিওর থেকেও ছড়াতে পারে হেপাটাইটিস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২০ ৩০ জুলাই ২০২৬
হেপাটাইটিস বি এবং সি মূলত সংক্রামিত রক্তের মাধ্যমে একজন সুস্থ ব্যক্তির দেহে ছড়ায়। অনেকেই শরীরে উল্কি বা ট্যাটু করানোর সময়ে এই ভাইরাস প্রবেশ করার ভয় পান। তা একেবারেই অমূলক নয়। তবে চিকিৎসকরা বলছেন, সাসোঁয় গিয়ে সাধারণ ম্যানিকিওর বা পেডিকিওর করানোর সময়েও যে হেপাটাইটিস সংক্রমণের একটি প্রচ্ছন্ন ঝুঁকি থেকে যায়, তা হয়তো অনেকেরই অজানা।
ম্যানিকিওর বা পেডিকিওর করানোর সময় কীভাবে হেপাটাইটিস ছড়াতে পারে?
নখ কাটার সময় বা কিউটিকল ট্রিম করার সময় যদি আশপাশের চামড়া একটুখানিও কেটে যায় (রক্ত না-ও দেখা যেতে পারে), তবে সেই যন্ত্রে হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তির রক্তের সূক্ষ্ম কণা লেগে থাকতে পারে। সেই একই যন্ত্র যদি জীবাণুমুক্ত (Sterilise) না করে অন্য কারও নখ কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে সেখান থেকে হেপাটাইটিস বি বা সি ছড়াতে পারে।
হেপাটাইটিস বি ও সি-এর মধ্যে কোনটির ঝুঁকি বেশি এবং কোনটি প্রতিরোধযোগ্য?
হেপাটাইটিস বি খুব সামান্য পরিমাণের রক্তের মাধ্যমেই দ্রুত ছড়াতে পারে এবং এটি টিকার (Vaccine) মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। অন্যদিকে, হেপাটাইটিস সি ছড়ানোর হার কিছুটা কম হলেও এর প্রতিরোধে এখনও কোনও ভ্যাকসিন বা টিকা আবিষ্কার হয়নি।
এই প্রতিবেদন থেকে যা যা জানবেন
# হেপাটাইটিস বি এবং সি রক্ত ও শরীর থেকে নিঃসৃত তরলের মাধ্যমে ছড়ায়।
# ম্যানিকিওর, পেডিকিওর, ট্যাটু কিংবা কান-নাকে পিয়ার্সিং করানোর সময়ে ব্যবহৃত অন্য যে কোনও ধারালো যন্ত্র থেকে এই সংক্রমণ হতে পারে।
# সাধারণ ভাবে পরিষ্কার করা বা আলতো ভাবে মুছে নেওয়া নয়, সালোঁয় নখ কাটার কাঁচি বা কিউটিকল পুশারগুলোকে অটোক্লেভ মেশিনে জীবাণুমুক্ত করা উচিত।
# অসাবধানতাবশত সংক্রামিত যন্ত্রের সংস্পর্শে এলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের পরামর্শে Post-Exposure Immunisation নেওয়া দরকার।
সালোঁয় বা বিউটি পার্লারে কী কী সতর্কতা মেনে চলবেন?
যন্ত্রপাতির সুরক্ষা
সালোঁ-কর্মী প্রতিটি ধারালো যন্ত্র বা ব্লেড আপনার সামনে নতুন প্যাকেট খুলে সেখান থেকে ব্যবহার করছেন কি না তা দেখে নিন।
স্টেরিলাইজ়েশন
পুনর্ব্যবহারযোগ্য স্টিলের কাঁচি বা কিউটিকল পুশার কেবল কেমিক্যাল দিয়ে মোছা হয়েছে নাকি অটোকেভ মেশিনে স্টেরিলাইজ় করা হয়েছে তা জিজ্ঞেস করুন।
হাইজিন বা পরিচ্ছন্নতা
বিউটিশিয়ান প্রতিটি নতুন ক্লায়েন্টের কাজ করার আগে নতুন গ্লাভস (Gloves) পরছেন কি না তা নিশ্চিত করুন।
অসাবধানতাবশত রক্তক্ষরণ হলে কী করণীয়?
হেপাটাইটিস বি পোস্ট-এক্সপোজার থেরাপি
ঘটনা ঘটার কয়েক ঘণ্টার মধ্যে চিকিৎসকের পরামর্শ নিয়ে Post-Exposure Hepatitis B Vaccine এবং নির্দিষ্ট ক্ষেত্রে Hepatitis B Immunoglobulin (HBIG) নিয়ে নিলে সংক্রমণের ঝুঁকি অনেকখানি কমানো সম্ভব।
সচেতনতা
যেহেতু হেপাটাইটিস সি-র কোনও ভ্যাকসিন নেই, তাই প্রাথমিক পর্যায়ে পরীক্ষা (Screening) ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করাই সুরক্ষার একমাত্র উপায়।
- তটিনী-পার্থর ‘অমর প্রেমে’ মুগ্ধ জোভান-তৌসিফরা
- ম্যানিকিওর ও পেডিকিওর থেকেও ছড়াতে পারে হেপাটাইটিস
- বিশ্বকাপ আয়োজনের কেন্দ্রবিন্দুতে পূর্বাচল স্টেডিয়াম
- প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ থেকে কাঁঠাল নেবে চীন
- আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
- ক্লান্তি দূর করার ৭ প্রাকৃতিক উপায়
- ইসিতে ৯ দাবি জামায়াতের
- তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: ত্রিবেদী
- শিক্ষিকা বিউটি রানী পালের প্রশংসায় আসিফ
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
- ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ গ্রেপ্তার ৪
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- বাংলাদেশে থাকতে ও গাইতে পেরে গর্বিত: রুনা লায়লা
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- এবার নেপালের লিগ মাতাবেন সাকিব
- আমড়ার আসল গুণ জানেন?
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
- যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থী ঠিক করবে দল: ফখরুল
- চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী আবু সাঈদ
- বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- এসএসসির ফল প্রকাশ চলতি মাসেই
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- আমড়ার আসল গুণ জানেন?
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
















