যে সমীকরণে এখনও সেমিতে খেলতে পারে পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৪১ ৩১ অক্টোবর ২০২২
এমনিতেই টিম টিম করে জ্বলছিল আলো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের পৌঁছানোর সম্ভাবনা আরও কমে গেল। পরিস্থিতি এমনই যে বড়সড় কোনও অঘটন না ঘটলে বাবর আজমদের দেশে ফেরার টিকিট মোটামুটি ‘কনফার্ম’ হয়ে গিয়েছে।
আপাতত সুপার ১২ পর্যায়ের গ্রুপ ২-র শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা (পাঁচ পয়েন্ট)। তারপর আছে যথাক্রমে ভারত (চার পয়েন্ট), বাংলাদেশ (চার পয়েন্ট), জিম্বাবুয়ে (তিন পয়েন্ট), পাকিস্তান (দুই পয়েন্ট) ও নেদারল্যান্ডস (কোনও পয়েন্ট পায়নি)। প্রতিটি দলের দুটি করে ম্যাচ বাকি আছে। সেই পরিস্থিতিতে সেমিফাইনালে ওঠার জন্য পাকিস্তানকে নিজেদের সব ম্যাচে জিততে হবে। তারপর অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে বাবরদের।
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বাকি আছে। ওই দুটি ম্যাচে জিতলে পাকিস্তানের পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ পয়েন্ট হতে পারে সাত। সেটার সম্ভাবনাই বেশি। কারণ নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবেন প্রোটিয়ারা। ওই একটা ম্যাচ জিতলেই প্রোটিয়ারা সেমিফাইনালের টিকিট পেয়ে যাবেন। তখন একটি স্থানের জন্য বাকি চার দলের লড়াই হবে।
অন্যদিকে, বাংলাদেশের (পাকিস্তানের বিপক্ষে হারবে ধরে) সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ছয়। সেজন্য ভারতকে হারাতেই হবে। বাংলাদেশ যদি ভারতকে হারিয়ে দেয়, তাহলে রোহিত শর্মাদেরও ঝুলিতে ছয় পয়েন্ট থাকবে (জিম্বাবুয়েকে হারিয়ে দেবে ধরে)। তাহলে পাকিস্তানের রাস্তা থেকেও জিম্বাবুয়ে সরে যাবে। কারণ, জিম্বাবুয়ে একটি ম্যাচ হারলেই ছয় পয়েন্টে পৌঁছাতে পারবে না।
সেই পরিস্থিতিতে পাকিস্তান চাইবে বাংলাদেশের বিপক্ষে হেরে যাক ভারত। কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতে যাক। কারণ নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিম্বাবুয়ের জয়ের সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে জিম্বাবুয়ের পয়েন্ট পাঁচ হয়ে যাবে। ভারতের বিরুদ্ধে জিতে গেলে সেটা হয়ে যাবে সাত। তাই নিজেদের স্বার্থে জিম্বাবুয়ে ম্যাচে ভারতকে সমর্থন করবে পাকিস্তান।
অর্থাৎ পাকিস্তান যেমন চাইছে, সেরকম হলে গ্রুপ পর্যায়ের ম্যাচের শেষে তিনটি দলের পয়েন্ট দাঁড়াবে ছয়। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সঙ্গী কোন দল হবে, তা নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে। আপাতত নেট রানরেটের নিরিখে ওই তিন দলের মধ্যে শীর্ষে আছে ভারত। একেবারে শেষে আছে বাংলাদেশ। সাকিব আল হাসানদের নেট রানরেট এতটাই খারাপ যে তাদের কার্যত কোনও সুযোগ নেই।
পাকিস্তান আশা করবে, বাকি দুটি ম্যাচ জিতে নিজেদের নেট রানরেট এমন বাড়িয়ে রাখতে হবে যে তা ভারতের থেকে বেশি থাকবে। তবেই মিলবে সেমিফাইনালের টিকিট।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
















