যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:১০ ২ জুন ২০২৬
জীবনে চলার পথে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখী হতে হয়। জীবনের নানা ধাপে বিভিন্ন ধরনের চাপ আসে। সেগুলো দক্ষতার সঙ্গে কাটিয়ে উঠতে পারলে নিজেরই লাভ। কিন্তু সেই সহ্য ক্ষমতা বা মানসিক শক্তি একদিনে গড়ে ওঠে না। সময়ের সঙ্গে অভিজ্ঞতার মাধ্যমে মানুষের মধ্যে গড়ে ওঠে সহনশীলতা।
প্রযুক্তির যুগে সন্তানদের ডিজিটাল লাইফ বা সুরক্ষা নিয়ে ভাবলেই চলে না। তাদের মধ্যে সহনশীলতা, মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং যেকোনও পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার ক্ষমতাও গড়ে তোলা দরকার। আর এই কাজটা অভিভাবক হিসেবে আপনাকেই করতে হবে। নিউট্রিশনিস্ট ও মেন্টাল হেলথ কোচ কিরণ মীনা ৭টি অভ্যাসের কথা বলেছেন।
আবেগ প্রকাশ করা
হতাশা, দুঃখ, উদ্বেগ—এগুলো সবই অনুভূতি। ছোট বয়স থেকে এই অনুভূতিগুলোকে খুদেকে চেনাতে হবে। পাশাপাশি যখন যে অনুভূতি তৈরি হবে, সেটাই প্রকাশ করতে হবে। সন্তান যদি শৈশব থেকে অনুভূতিগুলো চিনতে এবং সেগুলো ব্যক্ত করতে শেখে, তা হলে ভবিষ্যতে তারা যে কোনও পরিস্থিতিতে মানসিক ভাবে ভেঙে পড়বে না।
নিজেকে শান্ত রাখা
অনুভূতি ব্যক্ত করা শেখাবেন। তার সঙ্গে নিজেকে নিয়ন্ত্রণ করাও শেখানো দরকার। সাধারণ বাচ্চারা এই বিষয়গুলো বাবা-মায়ের দেখেই শেখে। তাই আপনি দৈনন্দিন চাপ বা প্রতিকূল পরিস্থিতি কী ভাবে সামলাচ্ছেন, তা দেখেই শিশুরা সহনশীলতা এবং নিজেকে শান্ত রাখার কৌশল শিখবে।
সমস্যার সমাধান করা
বয়স বুঝে সন্তানকে কাজ দিন। দেখুন, সমস্যায় পড়লে সন্তান কী করে। এই অভ্যাস খুদেকে স্বাবলম্বী হতে সাহায্য করবে। আগামী দিনে সে নিজেই সব সিদ্ধান্ত নিতে পারবে। পাশাপাশি বিপদে পড়লে সমস্যায় মুখোমুখি হবে, ভয় পেয়ে পালাবে না।
ব্যর্থতার মাধ্যমে শেখা
সব সময়ে যে জয়-ই আসবে, এমনটা নয়। পরাজয় বা ব্যর্থতাকেও স্বীকার করতে হবে। পাশাপাশি সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। এটাও সন্তানকে ছোট থেকে শেখানো দরকার। এতে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে।
রুটিন মেনে চলা
ছোট থেকে খাওয়া, পড়াশোনা, ঘুম ও স্ক্রিন টাইমের বাধা-ধরা রুটিন করে তুলুন। তবে মাঝে মাঝে সেই রুটিনে ছোটখাটো বদলও করবেন। এতে শিশু নমনীয় হয়ে উঠবে এবং যে কোনও পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখবে।
জোর দিন মানসিক স্বাস্থ্যে
সুষম আহার, পর্যাপ্ত ঘুম, শরীরচর্চা— এগুলো জরুরি। কিন্তু এর পাশাপাশি সন্তানের মানসিক স্বাস্থ্যের খোঁজখবর নেওয়াও দরকার। মেন্টাল হেলথ সম্পর্কে সচেতন জরুরি। ছোট থেকে এ বিষয়ে সচেতন থাকলে খুদে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতেও শিখে যাবে।
পাশে থাকুন
সব সময়ে শাসন, ভয় বা চাপের মধ্যে সন্তানকে রাখবেন না। এতে আপনার সঙ্গে সন্তানের মানসিক দূরত্ব তৈরি হবে। তার চেয়ে সন্তানের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন, তার কথা শোনার ও বোঝার চেষ্টা করুন। আবার প্রয়োজনে শাসনও করবেন। শুধু নিয়ন্ত্রণের বদলে সব সময়ে তার পাশে থাকার চেষ্টা করুন।
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
















